সুবল মান্নাকে  ইস্তফা  দেওয়ার নির্দেশ  তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাঁথি পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুবল মান্নাকে   ইস্তফা দেওয়ার নির্দেশ দিল তৃণমূল শিবির।  তবে তৃণমূলের তরফ থেকে লিখিতভাবে তাঁকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন সুবল। সম্প্রতি  প্রকাশ্য সভায়   শিশির অধিকারীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন তিনি।এছাড়া ‘গুরুদেব’ বলেও সম্বোধন করেছিলেন তাঁকে।

যদিও, সুবলবাবু দাবি করেছিলেন, একজন বয়স্ক মানুষ মঞ্চে বসে আছেন। তাঁকে এই সম্মানটুকু দেখাতেই হয়। তবে জেলা তৃণমূল নেতৃত্ব বিষয়টি ভালভাবে নেয়নি।  তবে এই ঘটনার জেরে শাসক শিবিরে বাড়ে উত্তেজনা। তাই এবার তাঁকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল। সাংবাদিক সম্মেলন করে সে কথা জানিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি পীযূষ পন্ডা।

উল্লেখ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা তথা একদা তৃণমূলের বিশ্বস্ত সৈনিক শিশির অধিকারী খাতায় কলমে এখনও তিনি তৃণমূলের সাংসদ। তবে আদৌ তিনি কতটা ঘাসফুলে, আর কতটা পদ্মে, সে নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা রয়েছে । এর মধ্যেই শিশির অধিকারীর পা ছুঁয়ে প্রণাম করায় সুবল মান্নার উপর প্রবল ক্ষুব্ধ হয়েছিল ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্ব। তার জেরে শুক্রবার রাতেই রাজ্য নেতৃত্বের তরফে শো-কজ নোটিস পাঠানো হয় সুবলকে। তবে এই নিয়ে এখনও পর্যন্ত সুবলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার