‘বাবাকে আদর করতে পারিনা একটা বছর….’: চঞ্চল চৌধুরী

আমাদের ছোট বেলার বাঘের মত গর্জন করা বাবাকে যখন শেষ দিকে শিশুর মত করে আদর করতাম…বাবা ফ্যাল ফ্যাল করে তাঁকিয়ে হাসতো।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টলিউড এবং ঢালিউড, দুই বাংলার তারকাদের আনাগোনা যুগ যুগ ধরেই। দুই বাংলাতেই মিলে মিশে কাজ করেন তারকারা। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, যাঁকে খুব শীঘ্রই দেখা যাবে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের বায়োপিকে। দুই বাংলার মানুষের কাছেই দারুণ পরিচিত মুখ চঞ্চল চৌধুরীর। তাঁর অভিনয়ে মুগ্ধ ভক্তরা। গতবছর আজকের দিনেই বাবাকে হারিয়েছেন অভিনেতা। তাঁর বাবা ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক রাধা গোবিন্দ চৌধুরী।

২৭ ডিসেম্বর বয়স্ককালীন রোগে দীর্ঘকাল ভোগার পর পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে চলে যান অভিনেতার বাবা। বাবাকে হারানোর পরে প্রতি মুহূর্তে যেন তাঁর স্মৃতি হাতড়াচ্ছেন অভিনেতা। প্রায়শই বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন তিনি। বাবাকে যে কতটা ভালবাসতেন অভিনেতা তা মুহূর্তে মুহূর্তে ভক্তদের বোঝান তিনি। স্বাভাবিক ভাবেই এখনও বাবাকে হারানোর ব্যথা ভুলতে পারেননি চঞ্চল। মাঝেমধ্যেই বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। আজ বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে শোকাতর চঞ্চল চৌধুরী। আজ দুপুরে বাবার সঙ্গে দুটি ছবি শেয়ার করে ফের বাবার স্মৃতি চারণ করলেন অভিনেতা।প্রথম ছবিটি ২০২১ সালের। যাতে বাবা-ছেলেকে হাস্যেজ্জল অবতারে দেখা যাচ্ছে। অন্যটি বাবার শেষ যাত্রার সময় তাঁর হাতে বাবার হাত রাখার। এদিন ছবি দুটি শেয়ার করে ফের স্মৃতির সাগরে ডুব দিলেন নায়ক।

ফেসবুকে লিখলেন, “আমাদের বাবা অনন্তলোকে চলে যাবার আজ এক বছর হয়ে গেল। বাবার হাতটা ছুঁতে পারিনা একটা বছর। বাবাকে আদর করতে পারিনা একটা বছর। মাঝে মাঝে গভীর রাতে একাকী চিৎকার করে বাবা বাবা বলে ডাকি। বাবা সাড়া দেয় না। আর দেবেও না কোনদিন। স্বপ্নেও বাবাকে দেখতে পাইনা। এ যে কি কষ্ট, কি যে কষ্ট। যারা পিতৃহীন তারাই শুধু বোঝে, তারাই শুধু জানে।আমাদের ছোট বেলার বাঘের মত গর্জন করা বাবাকে যখন শেষ দিকে শিশুর মত করে আদর করতাম…বাবা ফ্যাল ফ্যাল করে তাঁকিয়ে হাসতো। সেই হাসিটাও এক বছর দেখিনা।হাজার কথা লিখেও বোঝাতে পারবো না, বাবা ছাড়া এই একটা বছর, বুকের ভেতরের কষ্টের আগুনটা কেমন দাউ দাউ করে জ্বলছে। বাবা তুমি যেখানেই থাকো, ভালো থাকো। বাবা- শব্দটাই শুধু রয়ে গেলো!” (অপরিবর্তিত)

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ