শীতে পায়ে দুর্গন্ধ হচ্ছে, খাদ্যতালিকায় কোন কোন খাবার রাখবেন?

কিন্তু এতে সাময়িক দুর্গন্ধ মিটলেও তা ক্ষণিকের জন্যে। একটু পরে দুর্গন্ধ মারাত্মক আকার নেয়। তাতে অস্বস্তি আরও বাড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতেও অনেকের পায়ে দুর্গন্ধ হয়। কারও বাড়ি গেলে জুতা খুললেই গন্ধের জন্যে পড়তে হয় অস্বস্তিতে। এই সমস্যা কমাতে অনেকেই বডি স্প্রে, পারফিউম জাতীয় সুগন্ধি পায়ে ব্যবহার করে থাকেন। কিন্তু এতে সাময়িক দুর্গন্ধ মিটলেও তা ক্ষণিকের জন্যে। একটু পরে দুর্গন্ধ মারাত্মক আকার নেয়। তাতে অস্বস্তি আরও বাড়ে। তাহলে এ থেকে মুক্তির সহজ উপায় কী? 

আসলে পরিচ্ছন্ন থাকার পাশাপাশি এমন কয়েকটি খাবার রয়েছে, যেগুলি নিয়মিত খেলে এই সমস্যা কমতে পারে। সেগুলি হল, 

এলাচ: যে কোনও রান্নায় এলাচ দিলে স্বাদ যেমন বাড়ে তেমনি এলাচ কেবল খাবারের স্বাদ বাড়ায় না, পাশাপাশি শরীরের দুর্গন্ধও দূর করে। তাই শীতকালে রান্নায় এই মসলা দিয়ে খেতে পারেন। এতে পায়ের দুর্গন্ধের সমস্যা কমবে। 

শাকসবজি: দৈনন্দিন খাদ্যতালিকায় সবুজ শাকসবজির মধ্যে পালং শাক রাখুন, এতে থাকা উচ্চ মাত্রার ক্লোরোফিলগুলি গন্ধ সৃষ্টিকারী যৌগ প্রতিরোধ করতে সাহায্য করে। ফলে এটি নিয়মিত খেলে পায়ের দুর্গন্ধ কমবে। 

লেবু বা সাইট্রাস জাতীয় ফল: পাতিলেবু, মুসাম্বি এবং কমলালেবুর মতো সাইট্রাস ফল শরীরে টক্সিন জমতে দেয় না, যার ফলে গন্ধ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ হয়। 

গ্রিন টি: এই চা ওজন কমানোর পাশাপাশি শরীরের দুর্গন্ধ রোধ করতেও সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই গ্রিন টি। প্রতিদিন খেলে মুখ, শরীর ও পায়ের দুর্গন্ধ দূর হয়। গ্রিন টি-তে মধু মিশিয়ে প্রতি দিন দুই কাপ করে খান।

 

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য