বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন তৃণমূল কর্মীকে, কাঠগড়ায় বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি : বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হল তৃণমূল কর্মীকে। এই ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে বলে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের অভিযোগ। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম শম্ভু দাস। বৃহস্পতিবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। এদিন সকাল থেকেই শম্ভুর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত পুকুর থেকে উদ্ধার হয় তৃণমূল কর্মীর দেহ। জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মী শম্ভু দাস খেজুরি ২ নম্বর ব্লকের জনকা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভাঙনবাড়ি গ্রামের বাসিন্দা। সকাল থেকে শম্ভুর খোঁজ না পেয়ে খোঁজাখুজি শুরু করেন মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যরা। এরপরই স্থানীয় বাসিন্দারা পুকুরে ভাসতে দেখেন মৃত তৃণমূল কর্মীর দেহ।

মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের অভিযোগ, বুধবার রাতে শম্ভুকে ডেকে নিয়ে যায় কয়েকজন লোক। কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি শম্ভু। একইসঙ্গে পরিবারের সদস্যদের অভিযোগ, বিজেপির বুথ সভাপতি উৎপল দেবদাস শম্ভুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বিজেপির লোকজনরাই শম্ভুকে খুন করেছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি বুথ সভাপতি উৎপল দেবদাসের স্ত্রীকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

ফের বাড়ল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের লেটেস্ট দর

আইএমডি জানাল ৪ জুন শুরু হবে মৌসুমি বৃষ্টি, কেরালায় জারি ভারী বৃষ্টির সতর্কতা

বিশ্বকাপ চলাকালীন হোটেলের ২০২ নম্বর রুমে থাকবেন মেসি, কারণ‌ জানেন?

কোমরে দড়ি বেঁধে তাম্রলিপ্ত পুরসভায় নিয়ে যাওয়া হল প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে

ইন্সটাগ্রামে আখ বিক্রেতার অনুসারীর সংখ্যা দেখে তাজ্জব নেটদুনিয়া

হেলমেট মাথায় আদালত চত্বরে হাজির তৃণমূল নেতা খোকন দাস

‘দীর্ঘদিন দেশের হয়ে খেলতে চাই’, নিজের স্বপ্নের কথা জানালেন বৈভব

ডিম ও বেকিং ছাড়া সহজেই বানিয়ে ফেলুন ক্রিমি ম্যাঙ্গো আমন্ড পুডিং

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

লক্ষ্মীর ভান্ডারের বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ