অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অগ্ন্যাশয়ের ক্যান্সারকে চিকিৎসা বিজ্ঞানে অন্যতম কঠিন ও প্রাণঘাতী রোগ হিসেবে ধরা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই রোগটি দেরিতে ধরা পড়ে, ফলে চিকিৎসার সুযোগ সীমিত হয়ে যায়। অধিকাংশ   সময় রোগীকে বাঁচানো সম্ভব হয় না। তবে এবার সেই অন্ধকারে দেখা গেল আশার আলো। সম্প্রতি আন্তর্জাতিক এক গবেষণায় দেখা গিয়েছে, ‘ডারাক্সোনরাসিব’ নামের একটি নতুন ওষুধ শেষ পর্যায়ের অগ্ন্যাশয় ক্যান্সারে আক্রান্ত রোগীদের বেঁচে থাকার সময় প্রায় দ্বিগুণ করতে সক্ষম হয়েছে। 
গবেষণায় অংশ নেওয়া প্রায় ৫০০ রোগীর মধ্যে যাঁরা এই ওষুধ গ্রহণ করেছেন, তাঁদের গড় আয়ু ১৩ মাসের বেশি সময় পর্যন্ত বেড়েছে। অন্যদিকে কেমোথেরাপি নেওয়া রোগীদের ক্ষেত্রে সেই আয়ু ছিল ছ’মাসের কিছু বেশি। বিশেষজ্ঞরা বলছেন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম। ফলে রোগীরা চিকিৎসা চলাকালীন অপেক্ষাকৃত ভালো জীবনযাপন করতে পারেন। বিশেষজ্ঞদের মতে, এই ওষুধটি মূলত ‘ক্রাস’ নামের একটি প্রোটিনকে নিষ্ক্রিয় করে কাজ করে। অগ্ন্যাশয় ক্যান্সারের  অধিকাংশ রোগীর শরীরে থাকা ক্রাস জিনের মিউটেশন ক্যান্সার কোষের দ্রুত বৃদ্ধি ও বিস্তারে ভূমিকা রাখে। নতুন এই ওষুধ সেই প্রক্রিয়াকে বাধা দেয় ও ক্যান্সারের অগ্রগতি ধীর করতে সাহায্য করে।  যদিও এটি এখনও সম্পূর্ণ নিরাময়ের পথ দেখাতে পারেনি, তবুও ক্যানসার বিশেষজ্ঞরা একে গত কয়েক দশকের মধ্যে অগ্ন্যাশয় ক্যান্সার  চিকিৎসার সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে দেখছেন।
গবেষণার ফলাফল ইতিমধ্যেই বিশ্বজুড়ে চিকিৎসক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। ব্রিটেন ভিত্তিক প্যানক্রিয়াটিক ক্যান্সার অ্যাকশনের প্রধান নির্বাহী পলা হ্যানফোর্ড বলেন, অগ্ন্যাশয় ক্যান্সারের  চিকিৎসায় এটি তার দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতিগুলোর মধ্যে একটি। দীর্ঘদিন ধরে সীমিত চিকিৎসা পরিষেবার মধ্যে থাকা রোগীদের জন্য এই ফলাফল নতুন আশার সঞ্চার করেছে।  অন্যদিকে প্যানক্রিয়াটিক ক্যান্সার ইউকের গবেষণা ও উদ্ভাবন বিভাগের পরিচালক অ্যানা জুয়েল বলেছেন, ওষুধটি রোগীদের জীবনে আরও কিছুটা সময় যোগ করতে পারে এবং প্রিয়জনদের সঙ্গে আরও কিছু সময় কাটানোর সুযোগ এনে দিতে পারে। তবে অ্যানা জুয়েল মনে করেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, এ ধরনের নতুন ওষুধ রোগীদের কাছে সহজলভ্য করা।  শুধু অগ্ন্যাশয় নয়, ফুসফুস ও কোলন ক্যান্সারের ক্ষেত্রেও একই ধরনের ওষুধের পরীক্ষা-নিরীক্ষা চলছে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।  
 

সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র রাখার অভিযোগ, গ্রেফতার ‘কান কাটা’ দেবুর ঘনিষ্ঠ

মাংস ছাড়াই এত সুস্বাদু বিরিয়ানি! একবার বাড়িতেই বানিয়ে ফেলুন

খালি পায়ে ৩,৫৫০ সিঁড়ি বেয়ে তিরুপতি মন্দিরে জাহ্নবী, ভগবানের কাছে কী চাইলেন?

বাংলাদেশের রংপুরে বিষ মদ পানে প্রাণ গেল ৫ জনের

প্রয়াত প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান ও প্রযোজক পহলাজ নিহালানি, শোকে স্তব্ধ বলিউড

সোনা পাপ্পুর মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লা

সিলিন্ডারের আগুনে খাটের নিচেই পুড়ে মৃত্যু ৪ বছরের একটি শিশুর

খাবারে বিষ, প্রতি বছর মৃত্যুর কোলে ১৫ লক্ষ মানুষ, অধিকাংশই শিশু

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের