লক্ষ্মীর ভান্ডারের বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

Share:

নিজস্ব প্রতিনিধি: খবরের শিরোনামে এখন লক্ষ্মীর ভান্ডার। কারণ পূর্বতন সরকারের আমলের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের টাকা ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে সোজা চলে যাচ্ছিল একাধিক পুরুষের অ্যাকাউন্টে। দিকে দিকে হদিশ মিলছে ‘পুরুষ লক্ষ্মীর’। শহরের থেকে জেলায় জেলায় গ্রেফতার হচ্ছে একের পর এক অভিযুক্ত। এবার নদিয়ার কৃষ্ণনগর ২ ব্লকে, অন্তত ১৭৩ জন পুরুষ ‘লক্ষ্মী’র হদিশ মিলল।

বিডিও অফিস সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এই ব্লকে অন্তত ১৭৩ জন পুরুষ উপভোক্তাদের নাম ঢোকানো হয়েছে তালিকায়। ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করে তালিকা থেকে নাম বাতিলের জন্য জেলাশাসকের কাছে আবেদন জানিয়েছেন কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের বিডিও। অন্যদিকে, এই ঘটনায় ভোলা শীল নামে বিডিও অফিসের এক কর্মীকে শোকজ করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন-অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

এই আবহে ‘পুরুষ’ লক্ষ্মীদের জালের উৎস খুঁজতে একটি বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ (SIT) গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে দলের মাথায় আছেন ডিআইজি (সিআইডি)। তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে, সিট ধাপে ধাপে পুরো প্রক্রিয়া খতিয়ে দেখবে। প্রথমেই সন্দেহভাজন অ্যাকাউন্টগুলির সমস্ত নথি সংগ্রহ করা হবে। সংশ্লিষ্ট ব্যাঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার ফর্ম, কেওয়াইসি নথি, আধার ও প্যান সংক্রান্ত তথ্য চাওয়া হবে। অ্যাকাউন্টধারীদের প্রকৃত পরিচয় এবং সরকারি প্রকল্পে জমা দেওয়া পরিচয়ের মধ্যে কোনও অসঙ্গতি রয়েছে কি না, তা পরীক্ষা করা হবে।

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

অকালে প্রয়াত সতীর্থ জোতার স্মরণে হাতে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে