আফগানদের বিরুদ্ধে জিততে ১৫৯ রান চাই রোহিতদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মোহালি: শুরুটা দারুণ করেও প্রথম টি টোয়েন্টি ম্যাচে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়তে পারলেন না ইব্রাহিম জাদরানরা। বৃহস্পতিবার মোহালিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলল আফগানিস্তান। সফরকারী দলের হয়ে সর্বোচ্চ রান করেন মোহাম্মদ নবি (৪২)। ভারতের হয়ে ২৩ রানে দুই উইকেট নিয়েছেন অক্ষর পটেল।

টসে জিতে এদিন আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা খারাপ করেননি সফরকারী দলের দুই গোড়াপত্তনকারী ব্যাটার অধিনায়ক ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজ। দুজনে দেখেশুনে খেলেই রান মেশিন সচল রাখছিলেন। ৪৭ বলেই অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। অষ্টম ওভারে বল করতে এসে গুরবাজকে (২৩) ফিরিয়ে আফগানদের ওপেনিং জুটি ভেঙে দলকে ব্রেক থ্রু এনে দেন অক্ষর পটেল। পরের ওভারের দ্বিতীয় বলে  ইব্রাহিম জাদরানকে (২৫) ফিরিয়ে আফগান শিবিরে জোর ধাক্কা দেন শিভম দুবে। নিজের পরের ওভারেই ক্রিজে এসে থিতু হওয়ার আগেই আফগানদের ব্যাটিং মেরুদণ্ড হিসাবে পরিচিত রহমত শাহকে (৩) ফিরিয়ে দেন অক্ষর। স্কোর বোর্ডে সাত রান যোগ হতে না হতেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় আফগানরা।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে টেনে তোলার চেষ্টা চালান আজমাতুল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবি। দুজনে মুকেশ কুমার-ওয়াশিংটন সুন্দরদের পাল্টা আক্রমণে যান দুজনে। ৪২ বলে ৬৮ রান যোগ করেন। শেষ পর্যন্ত ১৮তম ওভারে আফগান শিবিরে জোড়া আঘাত হানেন মুকেশ কুমার। প্রথম বলে ফিরিয়ে দেন ওমরজাইকে (২৯) আর শেষ বলে মোহাম্মদ নবিকে (৪২)। শেষের দিকে নাজিবুল্লাহ জাদরান (অপরাজিত ১৯) এবং করিম জানাত (অপরাজিত) চালিয়ে খেলে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে আফগানরা।  

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা