টি ২০ ম্যাচে কী নজির গড়লেন নিউজিল্যান্ডের বোলার, জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ ক্রিকেটে নজির গড়লেন নিউজিল্যান্ডের বোলার টিম সাউদি। সাউদিই প্রথম বোলার যিনি টি ২০ ক্রিকেটে ১৫১টি উইকেটের অধিকারী হলেন। ১৫১টি উইকেট নিয়ে বাংলাদেশের স্পিনার সাকিব আল হাসানকেও টপকে গেলেন সউদি।

শুক্রবার অকল্যান্ডের ইডেন পার্কে ছিল পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রথম টি ২০ ম্যাচ। সেই ম্যাচে নজির গড়লেন নিউজিল্যান্ডের এই ফাস্ট বোলার। পাকিস্তানের দুই ওপেনার সঈম আয়ুব ও মহম্মদ রিজওয়ান শুরুটা ভালো করলেও ছন্দপতন হয় আয়ুব আউট হয়ে যাওয়ার পরে। এরপরই দলগত ৬৩ রানের মাথায় মহম্মদ রিজওয়ানকে প্র্যাভেলিয়ানে ফেরত পাঠান সাউদি। এরপরও সাউদির দাপট ছিল অব্যাহত। ব্যক্তিগত ২৪ রানের মাথায় আহমেদকে ফেরত পাঠালেন নিউজিল্যান্ডের এই ফাস্ট বোলার। ক্রিজে টিকতেই দিলেন না। দুর্ধর্ষ ফর্মে থাকা বাবর আজম যখন ৩৫ বলে ৫৭ রান করে আউট হয়ে যান, তখন তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস। পাকিস্তানের ইনিংস শেষ করার পিছনে যার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, তিনি হলেন সাউদি। আব্বাস আফ্রিদি ও হরিশ রাউফের উইকেট তুলে নেন সাউদি। সাউদির এই দুটি উইকেট তুলে নেওয়ার পরই পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ১৮০ রানের মাথায়।

এর আগে টি ২০ ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট প্রাপক ছিলেন বাংলাদেশের স্পিনার সাকিব আল হাসান। সাউদির থেকে ১১টি উইকেট পিছনে রয়েছেন সাকিব। এর আগে এই সাউদিকে টপকেই সবচেয়ে বেশি উইকেট প্রাপক হিসাবে উঠে এসেছিলেন সাকিব। সাউদি ও সাকিব ছাড়া একশোর বেশি উইকেট প্রাপকদের তালিকায় রয়েছেন রশিদ খান, ইশ সোধি ও লাসিথ মালিঙ্গা।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ