টি ২০-তে এক ইনিংসে ১৬টি ছয়, রেকর্ড গড়লেন অ্যালেন

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের বিশ্বরেকর্ড হল টি ২০ ক্রিকেটে। বুধবার পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন। ৬২ বলে ১৩৭ রান করেন তিনি। শতরানের পাশাপাশি নিজের ইনিংসে ১৬টি ছয় মারেন অ্যালেন, যা এককথায় রেকর্ড।

বুধবার পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি ২০ ম্যাচে বিধ্বংসী ফর্মে দেখা যায় অ্যালেনকে। ডুনেডিনের মাঠে যে ১৩৭ রান করেন অ্যালেন, তার মধ্যে রয়েছে ১৬টি ছয় ও ৫টি চার। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের খলোয়াড় হাজারাতুল্লাহ জাজাই ১৬২ রান করেছিলেন। সেই ১৬২ রানের মধ্যেও ১৬টি ছয় রয়েছে। এবার সেই একই রেকর্ড স্পর্শ করলেন ফিন অ্যালেন।

নিউজিল্যান্ডের হয়েও টি ২০ ক্রিকেটে একটি ইনিংসে সবচেয়ে বেশি রান করেন অ্যালেন। ২০১২ সালের বাংলাদেশের বিরুদ্ধে ১২৩ রান করেছিলেন ম্যাকালাম। এবার সেই ম্যাকালামের সেই রেকর্ড ভেঙে দিলেন অ্যালেন। নিউজিল্যান্ডের হয়ে তিনিই এক ইনিংসে সবচেয়ে বেশি রান করেন।

এদিন পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে প্রথমেই হোঁচট খায় নিউজিল্যান্ড। সাত রানের মাথায় ডেভন কনওয়ের উইকেট হারায় কিউয়িরা। এরপর টিম সেইফার্টের সঙ্গে ১২৫ রানের জুটি বাঁধেন অ্যালেন। অ্যালেনের ১৩৭ রানের ওপর ভর করেই সাত উইকেটে ২২৪ রান তোলে নিউজিল্যান্ড।

 

 

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

৪ ছটাক জমির জন্য কাকিমাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল ভাইপোরা

লিফট ব্যবহারে ‘না’, কংক্রিটের ভারী চাঙর মাথায় সিঁড়ি বেয়ে ২১ তলায় উঠলেন শ্রমিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা