ফের কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিলেন গুগল সিইও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বছরের শুরুতেই কর্মী ছাঁটাই করেছে গুগল। এবার সেই আবহে ফের কর্মী ছাঁটাইয়ের কথা বললেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। তিনি বলেছেন, চলতি বছর অ্যালফাবেট মালিকানাধীন প্রতিষ্ঠানটিতে আরও কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে। কাজের গতি বাড়াতে এই  কর্মী ছাঁটাই করা হবে  বলে জানান পিচাই।

 এই কর্মী ছাঁটাই নিয়ে পিচাই বলেছেন,’চলতি বছর আমাদের বেশ কয়েকটি লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্যপুরণের জন্য আমাদের কর্মী ছাঁটাইয়ের মত কঠিন সিদ্ধান্তটি নিতে হবে।‘ গত ১১ ই জানুয়ারি, ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, হার্ডওয়্যার এবং ইঞ্জিনিয়ারিং টিমের শতাধিক কর্মীকে গুগল ছাঁটাই করছে । এছাড়াও ভয়েস ভিত্তিক গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অগমেন্টেড রিয়েলিটি হার্ডওয়্যার টিমের কর্মীদেরও ছাঁটাই করা হয়েছে। এই কর্মী ছাঁটাই নিয়ে গুগলের তরফে বলা হয়েছে, ‘২০২৩ সালের দ্বিতীয়ার্ধে  আমরা  আমাদের টিমের মধ্যে বেশ কিছু পরিবর্তন করেছি। যে সকল কর্মী দক্ষভাবে কাজ করতে পারবে সেই দিকেই আমরা নজর রেখেছি।  সেই কারণেই আমরা কর্মী ছাঁটাই করা শুরু হয়েছে।‘

তবে এই ঘটনার জেরেই নতুন বছর পড়তেই কাজ হারালেন শতাধিক কর্মী। তবে গুগলে এই ঘটনা প্রথম নয় এরআগেও প্রায় একসঙ্গে ২০হাজার কর্মীকে ছাঁটাই  করেছে। তা নিয়ে শুরু হয়েছিল সমালোচনা।  চলতি বছর গুগলের এই কর্মী ছাঁটাই নিয়ে অ্যালফাবেট ওয়ার্কার্স ইউনিয়ন সমালোচনা করেছে। তারা জানিয়ে দিয়েছেন, গুগলের এই কর্মী ছাঁটাই নিয়ে তারা সরব হবে। তবে বারবার এই কর্মী ছাঁটাইয়ের ফলে চাপে পড়েছে গুগলের কর্মীরা ।

কানাডার ইতিহাস গড়ার স্বপ্ন ভেঙে খানখান, উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো

রবি বিষ্ণোইয়ের জঘন্য বোলিং, হেরে গেল ভারত

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুঁদে আমলা দুষ্মন্ত নারিয়ালা

ঝোড়ো ব্যাটিং অভিষেক-শ্রেয়সের, ১৯০ রান তুলল ভারত

আদৌ বিয়ের জন্য প্রস্তুত? ছাদনাতলায় বসার আগে অবশ্যই মিলিয়ে নিন এই ১৪ লক্ষণ

‘মৃত্যুর জন্য আসছেন..,’ অস্ট্রেলিয়া সফরের আগেই মোদিকে খুনের হুমকি মুসলিম যুবকের

ভাগ্নের সঙ্গে প্রেমে মজেছিলেন মামী! মর্মান্তিক পরিণতিতে ঘর বাঁধার স্বপ্ন ভেঙে চুরমার

অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ‘বিস্ময় বালক’ বৈভব, ২ ছক্কায় ১৪ রান করে আউট

ইতিহাস গড়লেন বৈভব, ভেঙে দিলেন শচিন তেন্ডুলকর-শেফালি বর্মার রেকর্ড

‘চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না’, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

শুভেন্দুর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! একাধিক পদে চলছে নিয়োগ, জানুন আবেদনের শেষ দিন

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা