ফের  করোনার থাবা কিউই শিবিরে, এবার ছিটকে গেলেন কনওয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের বিরুদ্ধে শুক্রবার ক্রাইস্ট চার্চে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে খেলতে নেমেছে নিউজিল্যান্ড। কিন্তু ওই ম্যাচের আগি জোর ধাক্কা খেল কিউই শিবির। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ডেরর ওপেনার ডেভন কনওয়ে। শুধু কিউই ওপেনারই নন, করোনায় আক্রান্ত হয়েছেন দলের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। করোনায় আক্রান্ত হয়ে টিম হোটেলেই আইসোলেশনে রয়েছেন দুজনে।

শীতের মরসুমে বিশ্বে নতুন করে দাপট দেখাতে শুরু করেছে করোনাভাইরাস। আর মারণ ভাইরাসের থাবায় কাবু হচ্ছে একের পর এক নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। গত ১২ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়েছিলেন কিউই অধিনায়ক তথা অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ফলে শাহিন আফ্রিদির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে করোনার থাবা থেকে মুক্ত হওয়ার পরে দ্বিতীয় এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দলের হয়ে মাঠে নেমেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। ফলে বাকি দুই ম্যাচ কার্যত নিয়মরক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। ফলে ডেভন কনওয়ে খেলতে না পারলেও খুব একটা সমস্যায় পড়তে হবে না কিউইদের।

এদিন সকালে নিউজিল্যানড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ডেভন কনওয়ের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড লিখেছে, ‘করোনা আক্রান্ত হওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে খেলতে পারছেন না ডেভন কনওয়ে। বৃহস্পতিবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ শনাক্ত হয়েছে। ক্রাইস্ট চার্চের হোটেলেই নিভৃতবাসে রয়েছেন তিনি। তাঁর জায়গায় ক্যান্টারবেরি কিংসের ব্যাটসম্যান শাদ বোয়েজ দলের সঙ্গে আজ যোগ দেবেন।’

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টলিউডে ধুন্ধুমার কাণ্ড, সকাল থেকেই কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

রেলের খাবারে পোকা রুখতে এআই! ২৩০০ ক্যামেরায় নজরদারি চালাচ্ছে IRCTC

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক