ম্যাচ শেষে গোল করে প্যারাগুয়ের বিরুদ্ধে ড্র আর্জেন্টিনার

Share:

নিজস্ব প্রতিনিধি : অলিম্পিকে বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে কোনোমতে ড্র করল আর্জেন্টিনা। প্রথমে প্যারাগুয়ের কাছে গোল খেয়ে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। পরে খেলা শেষ হওয়ার মুহূর্তে সমতায় ফেরে গত বারের বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ানরা।

দক্ষিণ আমেরিকার ১০টি দেশ দুটি গ্রুপে ভাগ হয়ে অলিম্পিকে যাওয়ার ছাড়পত্র পাওয়ার জন্য ম্যাচ খেলছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোল করার পথ বের করতে পারেনি আর্জেন্টিনার খেলোয়াড়রা। প্রথমার্ধে দুই পক্ষ কোনও গোল করতে পারেনি। ৬৭ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। দিয়েগো গোমেজের গোলে পিছিয়ে পড়ে মাচেরানোর দল। এরপর গোল শোধ করতে লাগাতার চেষ্টা চালিয়ে যান আর্জেন্টিনার খেলোয়াড়রা। ৯০ মিনিটের মাথায় ক্লদিও এচেভেরির পায়ে বল যায়। এচেভেরি বল বাড়ান কাস্ত্রোকে। কাস্ত্রোর থেকে বল যায় লুসিয়ানো গুনদোর কাছে। গুনদো বল জালে জড়িয়ে দেন। এর ফলে প্যারাগুয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনাকে এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল।

আগামী বুধবার আর্জেন্টিনার পরের ম্যাচ রয়েছে পেরুর বিরুদ্ধে। এদিন গ্রুপ পর্বের অন্য ম্যাচে চিলিকে হারিয়েছে পেরু। এছাড়াও আর্জেন্টিনার গ্রুপেই রয়েছে উরুগুয়ে। জানা গিয়েছে, প্রতিটি গ্রুপের সেরা দুটি দল উঠবে বাছাই পর্বের চূড়ান্ত পর্বে। সেখানে চারটি দলের মধ্যে লড়াই শেষে শীর্ষ দুটি দল জায়গা করে নেবে প্যারিস অলিম্পিকে। গত দুটি অলিম্পিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। এবার সোনার পদক জয়ের লক্ষ্যে লড়াই করছে গত বারের বিশ্বকাপজয়ী। জানা গিয়েছে, অলিম্পিকে সোনা জয়ের বিষয়টি এতটাই গুরুত্ব দিয়ে দেখছে আর্জেন্টিনা যে প্যারিস অলিম্পিকে লিওনেল মেসি, দি মারিয়াকে পাঠানোর কথা ভাবা হচ্ছে।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর