‘যদি কেউ পয়সা চায়, ধরে দুটো থাপ্পড় দিন’, দুর্নীতির দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী

র্ধমানের মাটিতে দাঁড়িয়ে আমজনতাকে দুর্নীতি রোখার দাওয়াই দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, ধরে দুটো থাপ্পড় দিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বার বার বার্তা দিয়েছেন যে তাঁর সরকার দুর্নীতির(Corruption) সঙ্গে বিন্দুমাত্র আপোষ করবেন না। এবার তিনি নিজে বর্ধমানের(Burdwan) মাটিতে দাঁড়িয়ে আমজনতাকে দুর্নীতি রোখার দাওয়াই দিয়ে দিলেন। সাফ জানালেন, ‘যদি কেউ পয়সা চায়, ধরে দুটো থাপ্পড় দিন। হাতেনাতে ধরুন। থানায় গিয়ে একটা ডায়েরি করুন।’ কার্যত এদিন মুখ্যমন্ত্রী দুর্নীতি ঠেকাতে সাধারণ মানুষের(Common People) ওপরেই দায়িত্ব তুলে দিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি পরিষেবা পেতে গিয়ে প্ররোচনার ফাঁদে পড়তে হচ্ছে জনসাধারণকে। দালালদের পকেটে টাকা না গুঁজে দিলে পরিষেবা থেকেই অনেকে বঞ্চিত থেকে যাচ্ছেন বলে নবান্নে বিস্তর অভিযোগ আসছে। অভিযোগ জমা পড়ছে সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমেও। এই গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে রয়েছে। আর তাই এদিন তিনি জনতাকেই দুর্নীতি ঠেকাবার নতুন দাওয়াই(Method) দিয়ে দিলেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘স্থানীয় স্তরে কেউ কেউ ভুল ত্রুটি করতে পারে, সেই সমস্যা দুয়ারে সরকারে গিয়ে সামলে নিন। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বুথে বুথে সরকারি আধিকারিকরা যাবেন, এখনও কেউ বঞ্চিত হয়ে থাকলে, নাম লেখান। আমরা পুরোটা দেখে নেব। আমরা বড় বড় মালবাহী গাড়ি গ্রামীণ রাস্তায় উঠতে দিই না। যদি কেউ টাকা খেয়ে সেটাকে অনুমোদন দেয়, তাহলে হাতেনাতে ধরুন। ডায়েরি করুন।’ এরপরেই মুখ্যমন্ত্রী কিছুটা ক্ষোভের সঙ্গে জানান, ‘অনেক কাজ করলাম। বাকি কি আছে? বাকি একটাই আছে, আমাকে গালি দেওয়া। কিছু রাজনৈতিক দল আছে, কাজকর্ম নেই। নেই কাজ তো খই বাছ। রোজ টেলিভিশন খুললেই দেখি ভালো করে পাউডার মেখে…’ বলতে বলতে কিছুটা থেমে যান তিনি। এরপর বলেন, ‘মেয়েরা লিপস্টিক লাগায় শুনেছি, ছেলেরাও লিপস্টিক লাগায় এটা তো আগে জানতাম না। ভাড়া করে সেজেগুজে এসে বসছে। রোজ বলে এই রাস্তা খারাপ – ওটা খারাপ। চোখে দেখো না, কানা? যখন জিনিসের দাম বাড়ে কোথায় থাকো? যখন রেল দুর্ঘটনায় লোক মারা যায় কোথায় থাকো? ছাত্র হত্যা হয়, কোথায় থাকো?’

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক