উলুবেড়িয়ায় কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

উলুবেড়িয়ায় এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ১ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। বাকি ৫ দুষ্কৃতীর সন্ধানে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: জামাইবাবুর সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে গণধর্ষণের(Gangrape) শিকার হয়েছে এক কিশোরী(Minor Girl)। হাওড়া জেলার(Howrah District) অন্যতম মহকুমা শহর উলুবেড়িয়ার(Uluberia) বুকে বুধবার রাতে এই ঘটনা ঘটে। ঘটনার জেরে পুলিশ ইতিমধ্যেই ১ দুষ্কৃতীকে গ্রেফতারও(Arrest) করেছে। বাকি ৫ দুষ্কৃতীর সন্ধানে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার খবর পেয়ে এদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে আসেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সুপার সাথী ভাঙ্গালিয়া ও রেলের অন্যান্য আধিকারিকরা। ওই কিশোরীর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। তার মাথার সিটি স্ক্যানও করা হয়েছে বলে জানা গিয়েছে। কিশোরীর পরিবারের তরফে রাতেই উলুবেড়িয়া জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপরেই ঘটনার তদন্তে নেমে ১জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, গতকাল রাতে জামাইবাবুর সঙ্গে দেখা করতে ওই কিশোরী উলুবেড়িয়া স্টেশনে এসেছিল। কিশোরীর দিদি তার জন্য যে খাবার পাঠিয়েছিল তা জামাইবাবুর কাছ থেকে নিয়ে রেললাইন ধরে বাড়ির পথে হাঁটা দেয় ওই কিশোরী। কিন্তু উলুবেড়িয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মের কাছেই ৬জন দুষ্কৃতী তাঁকে তুলে নিয়ে যায় ও একটি পরিত্যক্ত ঘরে তাঁকে পর পর ৬ মিলে ধর্ষণ করে। নাবালিকা সেখান থেকে কোনওরকমে বেড়িয়ে আসলেও তাকে ছাড় দেয়নি দুষ্কৃতীরা। রেললাইনের ওপরেই তাকে বেধড়ক মারধর করে। এমনকি রেললাইনে থাকা পাথর দিয়ে তার মাথাও ফাটিয়ে দেওয়া হয়। তার হেরেই জ্ঞান হারায় ওই কিশোরী। সে মরে গেছে এই ভেবে দুষ্কৃতীরা তাকে রেললাইনের ওপরেই ফেলে চলে যায়। আধ ঘন্টার বেশি সময় ধরে বেহুঁশ অবস্থায় সেখানে পড়েছিল ওই কিশোরী। জ্ঞান ফিরতে নিজেই হেঁটে বাড়ি ফিরে পরিবারের পুরো ঘটনাটি জানায় সে।

রাতেই তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তার পরীক্ষা নিরীক্ষা করেন। ওই হাসপাতালে আপাতত চিকিৎসাধীন ওই কিশোরী। মাথায় আঘাতের পাশাপাশি তার হাত, পা এবং শরীরের নিম্নাংশে গুরুতর চোট রয়েছে। ঘটনার তদন্তে নেমে রেল পুলিশের তরফে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। ঘটনায় অভিযুক্ত এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে রেল পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ৩৭৬ ডি ধারায় মামলা রুজুও করা হচ্ছে। ঘটনার জড়িত বাকি ৫জনের সন্ধানে রেল ও রাজ্য পুলিশ যৌথ ভাবে চিরুনি তল্লাশি চালাচ্ছে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা