আচমকা ফোন নম্বর বন্ধ করলেন মাস্ক, কিন্তু কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : আচমকাই ফোন নম্বর বন্ধ করে দিলেন ইলন মাস্ক। এবার থেকে তিনি ফোন কল করবেন এক্স হ্যান্ডেলের মাধ্যমে। গত বছরের অক্টোবর থেকেই অডিও-ভিডিও কল পরিষেবা চালু হয়ে গিয়েছে এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে।

সম্প্রতি এক্স হ্যান্ডেলে ইলন মা্স্কের একটি পোস্ট দেখতে পাওয়া যায়। সেখানে ইলন মাস্ক জানান, তিনি আর তাঁর ফোন নম্বর ব্যবহার করতে চান না। টেক্স মেসেজ করা থেকে শুরু করে অডিও-ভিডিও কল করবেন এক্স হ্যান্ডেলের মাধ্যমে।

ওয়াকিবহাল মহলের মতে, এক্স হ্যান্ডেলে যাতে অডিট-ভিডিও কলের ফিচার ব্যাপকভাবে প্রচার হয়, তা নিশ্চিত করতেই ইলন মাস্কের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। গত বছর কিছু ইউসারদের জন্য এক্স হ্যান্ডেলের এই পরিষেবা চালু করা হয়েছিল। তবে এবারে যে বড় আকারে পরিষেবা চালু হতে চলেছে, তার ইঙ্গিত মিলল এক্স হ্যান্ডেলের বর্তমান প্রধানের কথায়। জানা যাচ্ছে, এক্স হ্যান্ডেলে কলিং পরিষেবাটিকে রেকর্ডিং করা যাবে না। হোয়াটস অ্যাপ বা অ্যাপেলের ফেস টাইমে যেমন কলিং পরিষেবাকে রেকর্ডিং করা যায় না, তেমনি এক্স হ্যান্ডেলেও এই সুযোগ নেই। এক্স হ্যান্ডেলের ওয়েবসাইটের সূত্রে জানা গিয়েছে, প্রিমিয়াম সাসক্রাইবাররা অডিও ও ভিডিও কলের সুযোগ পাবেন। পাশাপাশি ইউজারদের প্রিভেসি তাতে বজায় থাকবে। উল্লেখ্য, গত বছরের আগস্টেই এক্স হ্যান্ডেলের নতুন এই ফিচারটি উদ্বোধন করেছিলেন ইলন মাস্ক। নতুন এই ফিচার উদ্বোধনের সময়ই ফোন নম্বর ব্যবহার না করার কথা একবার জানিয়েছিলেন তিনি।

 

 

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি