২৬ ফেব্রুয়ারি থেকেই ১০০ দিনের টাকা দেবে রাজ্য, জঙ্গলমহলে সূচনা করবেন মুখ্যমন্ত্রী

১০০ দিনের কাজের প্রকল্পে বাংলার প্রায় ২৫ লক্ষ মানুষকে তাঁদের মজুরি প্রদানের কাজ আগামী ২৬ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম থেকে সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১ মার্চ নয়, তার আগে থেকেই শুরু হয়ে যাবে বাংলার(Bengal) প্রায় ২৫ লক্ষ মানুষের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের টাকা(Wages of 100 Days Work Project) ঢোকার পালা। আগামী ২৬ মার্চ জঙ্গলমহল(Jungalmahal) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ওই দিন তিনি ঝাড়গ্রামে(Jhargram) সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দেবেন। সেই মঞ্চ থেকেই তিনি ১০০ দিনের কাজের টাকা দেওয়ার প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করবেন। বাংলার প্রায় ২৫ লক্ষ মানুষ কেন্দ্র সরকারের ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করেও তাঁদের প্রাপ্য মজুরি পাননি। কেন্দ্র সরকার গত ২ বছর ধরে তাঁদের সেই মজুরি আটকে রেখেছে। বকেয়া মজুরির পরিমাণ ৩৭৩২ কোটি টাকা। দীর্ঘদিন ধরে অপেক্ষা করার পরে এবার রাজ্য সরকারই সেই টাকা দিয়ে দিতে উদ্যোগী হয়েছে। তার জন্য রাজ্য বাজেটে ৩৭০০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। সেই টাকা প্রদানের কাজ শুরু হওয়ার কথা ছিল ১ মার্চ থেকে। কিন্তু গতকাল অর্থাৎ রবিবার বীরভূম জেলার সিউড়িতে মুখ্যমন্ত্রী যে সভা করেন সেখান থেকেই তিনি জানিয়ে দেন আগামী ২৬ ফেব্রুয়ারি থেকেই টাকা পাঠানোর কাজ শুরু হবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফর শুরু হচ্ছে। তিনি সেইদিন অথবা তার আগের দিন কলকাতা থেকে সরাসরি ঝাড়গ্রামে আসবেন। ২৬ তারিখ ঝাড়গ্রামে সভা করার পাশপাশি সেদিনই অথবা তার পরের দিন তিনি সভা করবেন মেদিনীপুরে। তারপর যাবেন বাঁকুড়া ও পুরুলিয়ায়। অর্থাৎ জঙ্গলমহলের ৪ জেলাতেই এবার মুখ্যমন্ত্রী পা পড়তে চলেছে। ভুললে চলবে না জঙ্গলমহলের ৫টি লোকসভা কেন্দ্রের মধ্যে উনিশের লোকসভা ভোটে বিজেপি(BJP) ৫টি আসনেই জয়ী হয়েছিল। সেই প্রেক্ষাপটে লোকসভা নির্বাচনের(General Election 2024) আগে মুখ্যমন্ত্রীর এই সফর রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে। যদিও তৃণমূল(TMC) সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরে মেদিনীপুর নাও থাকতে পারে। সেক্ষেত্রে ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া সফর শেষ করে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। তারপরে তিনি দুই মেদিনীপুর জেলা সফরে যাবেন।

উনিশের ভোটে তৃণমূল জঙ্গলমহলের সমর্থন হারিয়ে ফেললেও একুশের ভোটে সেই সমর্থন কিছুটা হলেও ফিরে পায়। ঝাড়গ্রাম জেলার ৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪টিতেই জয়ী হয় তৃণমূল। বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকাতেও তৃণমূল বেশির ভাগ আসনেই জয়ী হয়েছে। এবার পালা লোকসভা নির্বাচনে বিজেপির হাত থেকে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম ও মেদিনীপুর আসন ছিনিয়ে নেওয়ার। সেই জয়ের বিষয়ে জোড়াফুল শিবির রীতিমত আত্মবিশ্বাসী। কেননা গত বছর হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলের বুকে কোনও ছাপই ফেলতে পারেনি বিজেপি। একই সঙ্গে মুখ থুবড়ে পড়ে কুড়মিদের পৃথক ভাবে ভোটে লড়াই করার ফলও। এই দুই ঘটনাই আত্মবিশ্বাস বাড়িয়েছে তৃণমূল। তারওপর এবার সেখানে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। যার অর্থ জঙ্গলমহলের জন্য কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। জঙ্গলমহলের জনতার হাতেও তুলে দেবেন সরকারি পরিষেবা। পাশপাশি সূচনা করবেন ১০০ দিনের কাজের টাকা দেওয়ার কাজ।

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’