কাছের মানুষকে হারালেন হেমা মালিনী, চলে গেলেন ‘ড্রিম গার্ল’-এর সহ প্রযোজক

জীবনে কখনও কারও জন্য খারাপ কিছু ভাবেননি বা চিন্তাও করেননি তিনি। আজ সকালে খবরে এসেছে বলিউড পরিচালক কুমার সাহানি আর নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ইন্ডাস্ট্রিতে একের পর এক শোকের ছায়া। গত ২৩ ফেব্রুয়ারি মুম্বইতে মারা গেলেন ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর দীর্ঘদিনের সেক্রেটারি এবং চলচ্চিত্র প্রযোজক ইন্দর রাজ বহেল। তাঁর মৃত্যুর খবরে স্বাভাবিকভাবেই শোকাচ্ছন্ন গোটা বলিউড। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করে রিক্কু রাকেশনাথ বলেছেন, সোমবার তাঁর প্রার্থনা সভা হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

তিনি নিজের গোটা কেরিয়ার জুড়ে অসংখ্য চলচ্চিত্র এবং টেলিভিশনে অনুষ্ঠানে প্রযোজনা করেছেন। এমনকী তিনি হেমা মালিনী অভিনীত ‘ড্রিম গার্ল’ (১৯৭৭)-এরও সহ-প্রযোজক ছিলেন। এছাড়াও তিনি গিরিশ কার্নাড এবং শাবানা আজমি অভিনীত ‘স্বামী’ ছবিতেও কাজ করেছেন। বাসু চট্টোপাধ্যায়ের টিভি শো ‘দর্পণ’ অভিনীত ‘বেনারস’ (২০০৬) প্রযোজনা করেছিলেন তিনি। তাঁর ছেলে বান্টি বহেলের কথায়, তাঁর বাবা তাঁদের রাজার মতো মানুষ করেছেন। অত্যন্ত ইতিবাচক এবং খুব সংবেদনশীল ব্যক্তি ছিলেন রাজ।

জীবনে কখনও কারও জন্য খারাপ কিছু ভাবেননি বা চিন্তাও করেননি তিনি। আজ সকালে খবরে এসেছে বলিউড পরিচালক কুমার সাহানি আর নেই। তাঁর মৃত্যুর খবরের পরেই রাজ বেহলের মৃত্যুর খবর, বলিউডকে আরও শোকাচ্ছন্ন করে দিয়েছে। বর্তমানে হেমা মালিনী তাঁর মেয়ে এষার বিচ্ছেদ নিয়ে মর্মাহত। এরই মাঝে নিজের দীর্ঘদিনের পথচলার সঙ্গীকে হারিয়ে শোকস্তব্ধ হেমা।

ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব! স্বামী-স্ত্রীসহ তিনজনকে নৃশংসভাবে হত্যা, আতঙ্ক এলাকাজুড়ে

চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ হয়ে পরিষেবা মিলবে কবে?‌ দু’‌দফা চলল নির্বিঘ্নে

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি, কলকাতায় কত?

ফের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই