চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ওয়েলিংটন টেস্টে নয়া কী নজির গড়ল অস্ট্রেলিয়া, জেনে নিন

নিজস্ব প্রতিনিধি : ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নয়া নজির গড়ল অস্ট্রেলিয়া। শেষ উইকেটে জস হ্যাজেলউডকে সঙ্গে নিয়ে ১১৬ রানের জুটি বাঁধলেন ক্যামেরন গ্রিন। এর আগে দশম উইকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এত বেশি রান করেনি অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা।

২৬৭ রানে ৯ উইকেট পরে যাওয়ার পর এদিন জস হ্যাজেলউডকে সঙ্গে নিয়ে খেলতে নামেন গ্রিন। শেষ উইকেট ফেলতে টিম সাউদির দলকে অপেক্ষা করতে হল ৩১ ওভার। হ্যাজেলউডকে সঙ্গে নিয়েই দলকে এগিয়ে নিয়ে যান গ্রিন। শেষ পর্যন্ত অবশ্য গ্রিনকে আউট করা সম্ভব হয়নি। ১৭৪ রানে অপরাজিত থাকেন গ্রিন। ব্যক্তিগত ২২ রানের মাথায় হ্যাজেলউড হেনরির বলে আউট হয়ে যান। শেষ পর্যন্ত ৩৮৩ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় মধ্যাহ্ন ভোজের বিরতির পর। অস্ট্রেলিয়ার যেখানে ৮৯ রানের মধ্যে ৪ উইকেট পরে গিয়েছিল, সেখানে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন গ্রিন।

এদিকে প্রথম ইনিংসে ব্যাট করে নিউজিল্যান্ডের ইনিংস বেশিক্ষণ টেকেনি। ১৭৯ রানের মধ্যে কিউয়িদের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। অজি বোলারদের সামনে নিউজিল্যান্ডের কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। সবচেয়ে বেশি ৪২ রান করেন ম্যাট হেনরি। হ্যাজেলউড ২ উইকেট ও নাথান লায়ন ৪ উইকেট নেন। দিনের শেষে ২ উইকেট হারিয়ে আস্ট্রেলিয়া তোলে ১৩ রান। নিউজিল্যান্ডের থেকে অজিরা এখন ২১৭ রানে এগিয়ে। ওয়েলিংটন টেস্টের প্রথম দিন যেখানে অ্যাডভান্টেজ পজিশনে ছিল নিউজিল্যান্ড, সেখানে দ্বিতীয় দিনের শেষ অনেকটাই ঘুরে দাঁডাল টিম অস্ট্রেলিয়া।

Published by:

Share Link:

More Releted News:

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ