৯ মাস বাদে বিশ্বের শীর্ষ ধনীর সিংহাসনচ্যূত ইলন মাস্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিশ্বের সেরা ধনীর তকমা খোয়ালেন টেসলা কর্ণধার ইলন মাস্ক। তাঁকে সরিয়ে বিশ্বের শীর্ষ ধনীর সিংহাসনে আসীন হলেন অ্যামাজন কর্ণধার জেফ বেজোস। দীর্ঘ ৯ মাস বাদে বিশ্বের শীর্ষ ধনীর সিংহাসন হাতছাড়া হল টেসলা কর্ণধারের।

‘ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্স’ অনুযায়ী, গতকাল সোমবার মার্কিন শেয়ারবাজারে টেসলার শেয়ারমূল্যে ব্যাপক ধস নেমেছে। একদিনেই সংস্থার শেয়ারমূল্য কমেছে ৭.২ শতাংশ। যার ফলে মাস্কের সম্পত্তির পরিমাণ কমে দাঁড়িয়েছে ১৯৭.৭ বিলিয়ন ডলার। অন্যদিকে অ্যামাজন কর্ণধার জেফ বিজোসের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২০০.৩ ডলার। অর্থা‍ৎ ২.৬ বিলিয়ন ডলার বেশি সম্পত্তি নিয়ে বিশ্বের সেরা ধনীর তকমা ছিনিয়ে নিয়েছেন বহুজাতিক ই-কমার্স সংস্থার কর্ণধার। ২০২১ সালের পর বিশ্বের শীর্ষ ধনীর সিংহাসনে বসলেন ৬০ বছর বয়সী জেফ বেজোস।

মার্কিন শেয়ারবাজারে ২০২২ সালের পর থেকে অ্যামাজনের শেয়ারমূল্য অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলেছে। প্রায় দ্বিগুন হয়েছে শেয়ার দর। উল্টোদিকে ২০২১ সালে শিখরে পৌঁছনোর পরে লাগাতার কমে চলেছে টেসলার শেয়ারমূল্য। প্রায় ৫০ শতাংশের কাছাকাছি কমেছে মূল্য। আর তার ফলে টেসলার সিইও ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণও কমেছে। শুধু তাই নয়, আদালত থেকেও জোর ধাক্কা খেয়েছেন মাস্ক। টেসলার সিইও হিসেবে বছরে ৫৫ বিলিয়ন ডলার বেতন তুলছিলেন তিনি। ওই বিশাল পরিমাণ বেতন আর পাবেন না বলে জানিয়ে দিয়েছে ডেলাওয়ারের আদালত। সব মিলিয়ে সমযটা খুব একটা ভালো যাচ্ছে না মার্কিন ধনকুবেরের।

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি