অবৈধ বালি খাদান মামলায় ইডির হাতে গ্রেফতার লালু ঘনিষ্ঠ সুভাষ যাদব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আসন্ন লোকসভা নির্বাচনের আগে চাপে পড়ল আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। এবার ইডির হাতে গ্রেফতার হলেন লালু ঘনিষ্ঠ সুভাষ যাদব। তাঁকে অবৈধ বালি খাদান মামলায় গ্রেফতার হয়েছে বলে ইডির মারফত জানা গিয়েছে। শনিবার সুভাষের বাড়ি-সহ তাঁর ৭ ঠিকানায় তল্লাশি অভিযানে ইডি আধিকারিকরা। প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর ইডির হাতে গ্রেফতার হলেন সুভাষ যাদব।

মেসার্স ব্রডসন্স কমোডিটিজ প্রাইভেট লিমিটেডের (বিসিপিএল) পরিচালক সুভাষ যাদবের বিরুদ্ধে বিহার পুলিশ কর্তৃক দায়ের করা ২০টি এফআইআরের ভিত্তিতে ইডি তদন্ত শুরু করে। বিহার পুলিশের দায়ের করা মামলায় অবৈধ বালি উত্তোলন ও বিক্রির অভিযোগ আনা হয় সুভাষ যাদবের বিরুদ্ধে। সেই মামলার তদন্তে নেমেই শনিবার তাঁর বাড়িতে তল্লাশি অভিযানে ইডি ।

অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ) তদন্তে জানা গিয়েছে, বেআইনি ভাবে বালি বিক্রির মাধ্যমে ১৬১ কোটি টাকা আয় হয়েছে। অবৈধ বালির ব্যবসা একটি সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত ছিল জানা গেছে। আর এই সিন্ডিকেটের মূলে ছিল সুভাষ যাদব। শনিবার তল্লাশি চালিয়ে ইডির আধিকারিকরা  প্রায় ২.৩ কোটি টাকা এবং বেশ কিছু নথি বাজেয়াপ্ত হয়েছে। তদন্তে জানা গিয়েছে, আরজেডির সঙ্গে রাজনৈতিক  যোগাযোগ ছাড়াও ২০১৯ সালে লোকসভা ভোটে লড়েছিলেন সুভাষ যাদব।

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক