শেয়ারবাজারে ফের ধস, একদিনেই ১৩ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের ধস শেয়ারবাজারে। বুধবার বিনিয়োগকারীদের কাছে ব্ল্যাক ফ্রাইডে হয়ে থাকল। একদিনেই ৯০৬ সূচক খুঁইয়েছে সেনসেক্স। ৭৩ হাজারের ঘর থেকে এক ধাক্কায় ৭২ হাজারের গণ্ডিতে নেমে গেল। সেনসেক্সের পাশাপাশি পতনের সুনামিতে দিশেহারা নিফটিও। ৩৩৮ সূচক খুঁইয়ে ২১ হাজারের ঘরে নেমে গিয়েছে। বিএসই স্মল ক্যাপ ইনডেক্স একদিনেই ৫ শতাংশের মতো কমেছে। মিডক্যাপও পতনের মুখে পড়েছে। ফের ধাক্কা খেয়েছে স্টেট ব্যাঙ্ক-সহ একাধিক ব্লু চিপ সংস্থার শেয়ারদর। বিনিয়োগকারীদের পকেট থেকে একদিনেই গায়েব হয়েছে ১৩ লক্ষ কোটি টাকা।

গতকাল মঙ্গলবার খানিকটা ঊর্ধ্বমুখী হয়ে ৭৩ হাজার ৬৬৭ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে লেনদেন শুরুর সময়ে বোঝা যায়নি পতনের সুনামি আছড়ে পড়তে চলেছে। কেননা, শুরুতেই উপরের দিকে উঠতে শুরু করেছিল সূচক। ৭৪ হাজারের ঘরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু তার পরেই গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে। দুপুর আড়াইটা নাগাদ এক হাজারের বেশি সূচক খুঁইয়ে ফেলে সেনসেক্স। পাশাপাশি পাল্লা দিয়ে নামতে থাকে মিড ক্যাপ ও স্মল ক্যাপ ইনডেক্স। মিড ক্যাপ ইনডেক্স ১,৩৮২ ও স্মল ক্যাপ ইনডেক্স ১,৮২৪ সূচক খোয়ায়। কয়েকদিন আগে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবির প্রধান স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইনডেক্স নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক করেছিলেন। আর তার সতর্ক বার্তার পরেই ঘাবড়ে যান বিনিয়োগকারীরা। এদিন শেয়ারবাজারে তারই প্রভাব দেখা গিয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

এদিন দিন ভর পতন শেষে ৯০৬.০৭ সূচক খুঁইয়ে ৭২,৭৬১.৮৯ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স। আর ৩৩৮ সূচক খুঁইয়ে নিফটি বন্ধ হয়েছে ২১,৯৯৭.৭০ পয়েন্টে। পাওয়ার গ্রিড, কোল ইন্ডিয়া, এনটিপিসি এবং আদানি গ্রুপের বিভিন্ন সংস্থার শেয়ারমূল্য এক ধাক্কায় অনেকটাই কমেছে।

‘ওয়েকাম টু দ্য জঙ্গল’ মুক্তির পরেই অবসর নেবেন অক্ষয়? জল্পনায় মুখ খুললেন নায়ক

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

‘সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়’, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?