বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ, ঠাঁই গড়কড়ি-খট্টারের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। বুধবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় ৭২ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। তালিকায় ঠাঁই পেয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার। মহারাষ্ট্রের নাগপুর থেকেই লড়ছেন গড়কড়ি আর খট্টার লড়ছেন হরিয়ানার কারনাল থেকে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আপ ঘুরে বিজেপিতে যোগ দেওয়া অশোক তানওয়ারকে শিরসা আসনে প্রার্থী করা হয়েছে।

এদিন ১০ রাজ্যের ৭২ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তার মধ্যে গুজরাতের ৭, দিল্লির ২, হরিয়ানার ৬, হিমাচল প্রদেশের ২, কর্নাটকের ২০, তেলেঙ্গনার ৬, ত্রিপুরার ১, উত্তরাখণ্ডের ২ এবং মহারাষ্ট্রের ২০ আসন রয়েছে। পূর্ব দিল্লিতে লড়ছেন হর্ষ মালহোত্রা। আর উত্তর-পশ্চিম দিল্লিতে প্রার্থী হয়েছেন যোগেন্দ্র চান্দোলিয়া। উত্তরাখণ্ডের গারওয়াল থেকে অনিল বালুনি ও হরিদ্বার থেকে ত্রিবেন্দ্র সিং রাওয়াত প্রার্থী হয়েছেন। হিমাচল প্রদেশের হামিরপুর আসন থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

কর্নাটকের হাভেরি আসনে প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। মুম্বই উত্তর আসন থেকে পদ্ম প্রতীকে লড়বেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। মহারাষ্ট্রের ভিদ আসনে ফের দলীয় মনোনয়ন পেয়েছেন প্রয়াত নেতা গোপীনাথ মুণ্ডের মেয়ে পঙ্কজা মুণ্ডে। গত ২ মার্চ প্রথম দফায় ১৯৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। এদিন আরও ৭২ আসনের প্রার্থীর নাম ঘোষিত হলো। এ নিয়ে দু’দফায় মোট ২৬৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করল পদ্ম শিবির।

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘ক্যামাক স্ট্রিটের জন্য দলটাই উঠে গেল,’ অভিষেককে ফের নিশানা কল্যাণের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে ভাসবে বাংলা! কলকাতার জন্য সতর্কতা জারি

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন