বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে ভাসবে বাংলা! কলকাতার জন্য সতর্কতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: এল নিনোকে বুড়ো আঙুল দেখিয়ে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একের পর এক ঘূর্ণাবর্ত। যার ফলে পশ্চিমবঙ্গ-ওড়িশা-সহ পূর্ব ভারতে বৃষ্টির ঘাটতি কমছে। উত্তর বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তটি আপাতত সরে গিয়েছে। যদিও রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। সেই কারণেই চলছে বৃষ্টি। আজ, মঙ্গলবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ কমে যায়। দেখা মেলে রোদের। তবে সেটা সাময়িকের জন্যই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কারণ, আগামী ২৪ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ-ওড়িশা ও বাংলাদেশে সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই ওই অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। যার প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টির দাপট বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। এদিন দুপুরে দেওয়া বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৭ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই নিম্নচাপের জন্য আগামী ১৯ এবং ২০ জুলাইয়ের মধ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি স্থানে।

আরও পডুন: ৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে দক্ষিণবঙ্গের উপরে সক্রিয় রয়েছে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু। যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পযুক্ত মেঘ ঢুকছে রাজ্যে। সেই কারণে এই কদিন বেশিমাত্রায় বৃষ্টি পেয়েছে দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা। সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে আগামিকাল, বুধবার পর্যন্ত এইভাবেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলবে। আগামী বৃহস্পতিবার থেকে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়তেই থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৬ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুধুই বৃষ্টি নয়, নিম্নচাপের প্রভাবে বইবে ঝোড়ো হাওয়া। নিম্নচাপের গতিপ্রকৃতির উপর নজর রাখছে হাওয়া অফিস। নিম্নচাপটি আরও শক্তি বাড়ালে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। এই নিম্নচাপের জেরে ১৯ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিসের তরফে।

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার