কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কৌতুকাভিনেতা তথা বিতর্কিত ইউটিউবার সময় রায়নাকে ‘অতিরিক্ত চালাকির’ জন্য সতর্ক করল শীর্ষ আদালত। একই সঙ্গে আচরণ সংশোধন করে নেওয়ার জন্য সতর্কও করে দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের শীর্ষ আদালতকে ‘বিভ্রান্ত’ করার জন্য কৌতুকাভিনেতাকে তিন লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যেই জরিমানা মেটানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর প্রথম সিজনেই শারীরিকভাবে বিশেষ সক্ষম বা প্রতিবন্ধী ব্যক্তিদের বিরুদ্ধে আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেছিলেন ইউটিউবার সময় রায়না, কন্টেন্ট ক্রিয়েটর রণবীর এলাহাবাদিয়া ও আশিস চঞ্চলানি সহ একাধিক কৌতুকাভিনেতা। ওই ন্যক্কারজনক ঘটনা নিয়ে গোটা দেশেই ব্যাপক শোরগোল পড়ে যায়। একাধিক মানবাধিকার ও প্রতিবন্ধী বিষয়ক সংগঠনের তরফ থেকে সময় রায়নাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। মামলা গড়ায় দেশের শীর্ষ আদালতে। গত ৫ মে সময় রায়না-সহ পাঁচজন নেটপ্রভাবী তথা স্ট্যান্ড-আপ কমেডিয়ানকে তলব করেছিল শীর্ষ আদালত। একই সঙ্গে এও জানিয়ে দিয়েছিল, ‘কোনও সম্প্রদায় বা শ্রেণির মানুষকে অপমানিত করে কিংবা আঘাত দেয়, এমন যে কোনও বক্তব্যে রাশ টানা হবে।’

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত,  বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি জে ভি মোহনার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীনই সময় রায়নার আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। স্টান্ড আপ কমেডিয়ানকে তিরস্কার করে বলেন, ‘আমরা মনে করি আপনি (সময় রায়না) আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছেন এবং নির্লজ্জভাবে আমাদের আদেশ লঙ্ঘন করেছেন। আপনি যদি নিজের আচরণ না শোধরান  তবে এর পরিণতি ভোগ করতে হবে।’ এর পরেই কৌতুকাভিনেতাকে ১০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। সময়ের আইনজীবী শেষ সুযোগ চেয়ে ক্ষমা করে দেওয়ার আর্জি জানান। সেই আর্জিতে সাড়া দিয়ে শীর্ষ আদালত জরিমানার পরিমাণ ১০ লক্ষ টাকা থেকে কমিয়ে ৩ লক্ষ টাকা করে। পাশাপাশি সতর্ক করে দিয়ে বলেছে, ‘পরবর্তী শুনানিতে সন্তুষ্ট না হলে ৩০ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হবে’।

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

মেট্রোয় কেজি, কেজি রুপো পাচার! ব্যাগ স্ক্যান করতেই নিরাপত্তারক্ষীদের চক্ষু চড়কগাছ

‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের