প্রশ্ন একটাই, ধাক্কা দিল কে? বাড়ল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের নিরাপত্তা

প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। SSKM Hospital’র অধিকর্তা ড. মণিময় বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি ঘিরে জল্পনা। শুরু পুলিশি তদন্তও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়ে(Mamata Banerjee) এখন স্থিতিশীল। বাড়িতেই আছেন তিনি। কিন্তু রাজ্য তো বটেই দেশজুড়ে প্রশ্ন ঘুরছে একটাই, ‘ধাক্কা দিল কে?’ উত্তর আপাতত অমিল। চট করে যে মিলবে এমনটাও নয়। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ(Kolkata Police)। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। একই সঙ্গে বাড়ানোয় হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের নিরাপত্তাও। সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনাও করেছেন। পাশাপাশি লালবাজারের বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্ত শুরুও করেছে। বৃহষ্পতিবার রাতে বাড়ির মধ্যেই পড়ে গিয়ে গুরুতর আঘাত পান তৃণমূল সুপ্রিমো। সেই সূত্রেই কলকাতার SSKM Hospital’র অধিকর্তা ড. মণিময় বন্দ্যোপাধ্যায়(Dr. Manimoy Bandopadhay) রাতেই সংবাদমাধ্যমকে জানান, মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, তাঁর মনে হয়েছে কেউ তাঁকে পিছন থেকে জোরে ধাক্কা মেরেছিল, সেই ধাক্কা সামলাতে না পেরে তিনি পড়ে যান। তাতেই লাগে মাথায়, কপালে ও নাকে আঘাত। আর সেই বিবৃতির জেরেই উঠেছে প্রশ্ন।

মণিময় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁকে জানিয়েছেন তিনি পিছন থেকে ধাক্কা খেয়েছিলেন। সঙ্গে মণিময় এটাও জানিয়েছেন, ‘পিছন থেকে ধাক্কার অর্থ এই নয় যে কেউ শারীরিক ধাক্কা মেরেছে, এর অর্থ মুখ্যমন্ত্রী সেইসময় অনুভব করেছিলেন কেউ যেন তাঁকে ধাক্কা মেরেছেন।’ আর এখানেই দানা বাঁধছে রহস্য। কে ধাক্কা মারল? উল্লেখ্য এর আগে একাধিকবার পুলিশের নজর এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করেছে কেউ কেউ। একজন তো ভিতরে ঢুকে লুকিয়েও ছিলেন। তা নিয়ে এর আগে বড়সড় কোনও বিপত্তি না হলেও এবার কিন্তু মুখ্যমন্ত্রী গুরুতর আহত হলেন। প্রাণেও মারা যেতে পারতেন। কেননা যে সময়ে দুর্ঘটনা ঘটেছে সেই সময় যদি সত্যি করে কোনও বহিরাগত তাঁকে ধাক্কা মেরে থাকে তো সে ইচ্ছা করলে তাঁকে প্রাণেও মারতে পারতো! আর এখানেই প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। দেখার বিষয় পুলিশি তদন্তে কোন ঘটনা উঠে আসে। সত্যি করে কেউ ধাক্কা মেরে মুখ্যমন্ত্রীকে ফেলে দিয়েছে নাকি মুখ্যমন্ত্রী নিজে পড়ে গিয়েছেন। তবে মণিময়ের মুখ খোলার আগে পর্যন্ত খবর ছিল ট্রেডমিলে হাঁটতে গিয়ে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মণিময়ের বিবৃতি সেই কথা বলছে না।

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?