দুর্গাপুর জাতীয় সড়ক থেকে উদ্ধার প্লাস্টিকে মোড়া তরুণীর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুর জাতীয় সড়ক থেকে উদ্ধার প্লাস্টিকে মোড়া তরুণীর দেহ। শুক্রবার এই ঘটনার পরেই দুর্গাপুরের বুদবুদ এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। জানা গিয়েছে, এদিন সকালে প্ল্যাস্টিকে মোড়া অবস্থায়  জাতীয় সড়কের পাশে কিছু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তা দেখেই তারা দ্রুত পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে প্ল্যাস্টিকে মোড়া অবস্থায়  তরুণীর দেহ উদ্ধার করে।

ইতিমধ্যেই ওই তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এখন পর্যন্ত ওই তরুণীর পরিচয় সম্পর্কে জানা যায়নি। কে ওই তরুণীকে হত্যা করে জাতীয় সড়কের পাশে ফেলে রেখে গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন। স্বাভাবিকভাবেই শুক্রবার সকালে এই ঘটনা ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

পুলিশ জানিয়েছে, এদিন সকালে প্ল্যাস্টিকে মোড়া অবস্থায়   কিছু পড়ে থাকতে দেখা যায়। আর সেই প্ল্যাস্টিক সরাতেই বেরিয়ে আসে এক তরুণীর দেহ। জানা গিয়েছে, মৃত তরুণীর  বয়স আনুমানিক ২৮ থেকে ৩০।  তাঁর গলায় রয়েছে দাগ। তাই মনে করা হচ্ছে শ্বাসরোধ করে খু করে ওই তরুণীকে হাইওয়েতে ফেলে রেখে পালিয়ে গেছে অভিযুক্ত।  এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল জানিয়েছেন, লোকসভা নির্বাচনের জন্য বর্তমানে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে এলাকায়।  তাহলে কারা এই  ঘটনা ঘটাল তা নিয়ে উঠছে প্রশ্ন। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক