আচমকাই সেতু থেকে উল্টে গেল যাত্রীবাহী বাস, জখম ৩০

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।   বুধবার মহারাষ্ট্রের পারভানি জেলায় একটি যাত্রীবাহী সরকারি বাস আচমকাই সেতু থেকে পড়ে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত ৩০ জন আহত হয়েছেন।তবে কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার সময় গাড়িটি পারভানির জিনতুর থেকে সোলাপুর যাচ্ছিল বলে জানা গিয়েছে।

মুম্বই থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে পারভানির জিনতুর তালুকের আকোলিতে একটি সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি সরকারি বাস। এতে প্রায় ৩০ জন যাত্রী আহত হন। পারভানির পুলিশ সুপার রবীন্দ্রসিং পরদেশি জানিয়েছেন, তাঁরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।  আহতদের প্রথমে জিনতুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরে তাদের পারভানি শহরের একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, পারভানি জিন্টুর তালুকে আকোলি নদীর উপর একটি সেতু রয়েছে। আর সেখানেই এই দুর্ঘটনা ঘটে।  নদী পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ৫০ ফুট সরাসরি নদীতে পড়ে যায়।  এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। বাসে আটকে পড়া আহত যাত্রীদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। আচমকাই এই দুর্ঘটনার জেরে অনেক যাত্রী আতঙ্কিত হয়ে পড়েছেন।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার