কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রুখতে আইন আসছে বাংলাদেশে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কৃত্রিম  বুদ্ধিমত্তার (আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্ট) ব্যবহার। কিন্তু ইতিমধ্যেই নয়া প্রযুক্তির অপব্যবহারের ভুরিভুরি অভিযোগ উঠেছে। বিশিষ্টদের মুখ বিকৃতি করে ডিপফেক ভিডিও তৈরি করে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীও ডিপফেক ভিডিও’র শিকার হয়েছেন। বিভিন্ন দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে ভুরিভুরি অভিযোগ ওঠার পরে নড়েচড়ে বসেছে বাংলাদেশ সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ টানতে আইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ওই আইন তৈরির কথা জানিয়েছে আইন ও বিচার মন্ত্রী আনিসুল হক।

এদিন নয়া আইন তৈরি নিয়ে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী। ওই বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনিসুল হক বলেন, ‘গোটা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বেড়ে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত জনপ্রিয়তার পাশাপাশি এর নিয়ন্ত্রণেও বিভিন্ন দেশ উদ্যোগী হয়েছে। পশ্চিমী দেশগুলি এআই নিয়ন্ত্রণে আইন করার উদ্যোগ নিয়েছে। আমরাও ওই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি। সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে খসড়া আইন প্রণয়ন করা সম্ভব হবে।’ তবে খসড়া আইনে কী-কী থাকছে তা বিস্তারিত জানাতে রাজি হননি আইনমন্ত্রী।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে আইন প্রণয়নের পক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি এদিন বলেন, ‘২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট অর্থনীতি করতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তবে বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার যে ভয়ানক পরিণতি আশঙ্কা করা হচ্ছে যা বিভিন্ন গবেষক এবং উদ্ভাবক বলছেন, তা মাথায় রেখেই আইন প্রণয়নের পথে হাঁটা হচ্ছে।’

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের