কংগ্রেসের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ, বহরমপুরে লড়ছেন অধীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের জন্য তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। বৃহস্পতিবার রাতে ৫৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তার মধ্যে পশ্চিমবঙ্গের আটটি টাসন রয়েছে। বহরমপুর থেকে ফের প্রার্থী হয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। রায়গঞ্জ থেকে লড়ছেন ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)।  উত্তর কলকাতা থেকে লড়বেন প্রাক্তন প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য।

 গত ৮ মার্চ লোকসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল কংগ্রেস। প্রথম দফায় ৩৯ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রাহুল গান্ধি। কেরলের ওয়ানাড থেকেই ফের প্রার্থী হচ্ছেন তিনি। তিন দিন বাদে গত ১২ মার্চ দলের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। দ্বিতীয় দফায় ৪৩ আসনের প্রার্থীর নাম জানানো হয়। এদিন ৫৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। অর্থা‍ৎ তিন দফা মিলিয়ে ১৩৯ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল শতাব্দী প্রাচীন দল।

এদিন কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশিত তালিকায় অরুণাচল প্রদেশের ২টি আসন, গুজরাতের ১১টি, কর্নাটকের ১৭টি, মহারাষ্ট্রের ৭টি, রাজস্থানের ৬টি, তেলঙ্গানার ৫টি, পশ্চিমবঙ্গের আটটি ও পুদুচেরির একটি আসন রয়েছে। গুজরাতের আনন্দ আসনে লড়ছেন সে রাজ্যের কংগ্রেস পরিষদীয় দলনেতা অমিত চাবড়া। বেঙ্গালুরু উত্তর আসনে প্রার্থী হয়েছেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ এমভি রাজীব গৌড়া। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের জামাতা রাধাকৃষ্ণ লড়ছেন কর্নাটকের গুলবর্গা আসনে। বেঙ্গালুরু দক্ষিণ আসন থেকে লড়বেন বিধায়ক সৌম্যা রেড্ডি। বেঙ্গালুরু সদর আসনে লড়বেন মনসুর আলি খান। মহারাষ্ট্রের শোলাপুর থেকে লড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার সিন্ধের মেয়ে প্রণতি সিন্ধে। অরুণাচল পশ্চিম আসনে প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নাবাম টুকি। গুজরাতের গান্ধিনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে লড়বেন সোনাল পটেল।  এক নজরে দেখে নিন পুরো প্রার্থী তালিকা-

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী