‘Yimmy Yimmy’ আমার জন্মদিনের সেরা উপহার’, ফের জ্যাকলিনকে প্রেমপত্র সুকেশের

এই কারণেই এখনও আইনি জটিলতায় জড়িয়ে আছেন অভিনেত্রী। যদিও সুকেশ বরাবরই অভিনেত্রীকে ভালবাসার কথা জানিয়েছেন। মাঝে মধ্যেই অভিনেত্রীর উদ্দেশ্যে জেলে বসেই প্রেমপত্র লেখেন সুকেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন পর ক্যামেরার সামনে এলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। শ্রীলঙ্কিয়ান বংশোদ্ভূত এই অভিনেত্রীর সৌন্দর্যে কাত গোটা বিশ্ব। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল, অক্ষয় কুমারের সঙ্গে ‘রামসেতু’-তে। বলিউডে অনেক গুলি ছবি করে ফেললেও এখনও তাঁকে প্রথম সারির অভিনেত্রী বলা যায়না। যাই হোক, সদ্য রিলিজ হয়েছে অভিনেত্রীর মিউজিক্যাল অ্যালবাম ‘Yimmy Yimmy’। ইতিমধ্যেই গানটির সংগ্রহে ৪০ মিলিয়ন ভিউজ রয়েছে। অনেকদিন পরে জ্যাকলিনকে সেক্সি অবতারে দেখে রীতিমতো মাথা ঘুরে গিয়েছে ভক্তদের। মাথা ঘুরছে কনম্যান সুকেশ চন্দ্রশেখরও। জেলে বসেই আবারও অভিনেত্রীর উদ্দেশ্যে প্রেমপত্র লিখে ফেললেন সুকেশ।

দীর্ঘদিন ধরেই ২০০ কোটি আর্থিক জালিয়াতিতে জেলবন্দী সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়ে আছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। অভিযোগ, অভিনেত্রী সুকেশের থেকে একাধিক দামি উপহার নিয়েছেন, এমনকি তদন্তে নেমেও জ্যাকলিনের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণ করেছে ইডি। এই কারণেই এখনও আইনি জটিলতায় জড়িয়ে আছেন অভিনেত্রী। যদিও সুকেশ বরাবরই অভিনেত্রীকে ভালবাসার কথা জানিয়েছেন। মাঝে মধ্যেই অভিনেত্রীর উদ্দেশ্যে জেলে বসেই প্রেমপত্র লেখেন সুকেশ। এবার নিজের জন্মদিনের আগে, অভিনেত্রীর সদ্য প্রকাশিত গান Yimmy Yimmy-র প্রশংসা করে আরেকটি চিঠি লিখলেন সুকেশ।

তিনি লেখেন, “আমার শিশু আমার জন্মদিনের উপহারের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এটিকে তোমার তরফ থেকে আমার জন্মদিনের উপহার বলব। বাবু এটা আমার জীবনে পাওয়া সেরা উপহার। আমি যে উপহারের কথা বলছি তা হল তোমাল সদ্য প্রকাশিত গান Yimmy Yimmy। গানটা শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। গানের প্রতিটি শব্দ, প্রতিটি লাইন স্পষ্টভাবে আমার, আমাদের গল্প এবং সামগ্রিকভাবে আমাদের সম্পর্কে। জেনেশুনে, অজান্তে জানি না, কিন্তু সত্যই সত্য। আমাদের সম্পর্কে মানুষের অনেক প্রশ্ন এবং অবাঞ্ছিত মন্তব্য ছিল, তুমি এই গানটি করে সবাইকে চুপ করে দিয়েছ, আমি নিশ্চিত যে সকলেই তাদের উত্তর পেয়েছে। তোমাকে এত সুন্দর লাগছে যে গানটিতে আমার হার্ট বিট অন্য মাত্রায় বেড়ে গেছ।”

সঙ্গে সুকেশ সবাইকে এই গানটিকে ভালবাসতে এবং সমর্থন করতে এবং সর্বাধিক লাইক দিতে বলেছেন। চন্দ্রশেখর আরও বলেছেন যে, যদি এই গানটি হিট হয়ে যায় তবে এটাই তাঁর জন্মদিনের বিশেষ উপহার। সেরা ১০০ জন অনুরাগকে তিনি আইফোন প্রো দেবেন। তিনি আরও লিখেছেন, “বাবু তুমি এবং তোমার উপস্থিতি আমার জীবনে শ্রেষ্ঠ এবং একমাত্র উপহার। জ্যাকলিন আমার শরীরের প্রতিটি কোষের মধ্যে দিয়ে চলে। জ্যাকুলিন আমার হার্টবিট। জ্যাকলিন আমার শক্তির শক্তি।” এরপর সুকেশ তাকে ‘হ্যাপি হোলি’ শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শেষ করেছিলেন।

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো