Loading live market data...
Loading active stocks...
Connecting...

 ভোট ঘোষণার পরে ছত্তিশগড়ে উদ্ধার ২৫ কোটির অবৈধ মদ- সোনা- নগদ অর্থ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন । দেশজুড়ে  জারি হয়েছে আদর্শ আচরণবিধি। তবে এমন পরিস্থিতিতে দেশের নানান জায়গা থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে বেআইনি টাকা এবং মদ। আগামী ১৬ এপ্রিল ছত্তিশগড়ে লোকসভা নির্বাচন । সেই আবহে শুক্রবার এই  লোকসভা কেন্দ্র থেকে উদ্ধার হল বিপুল অঙ্কের মদ।

নির্বাচনী দায়িত্বের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন,  আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর থেকে হিসাব বহির্ভূত  নগদ টাকা, বেআইনি মদ এবং ২৫ কোটি টাকারও বেশি মূল্যের অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।  উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে নগদ ৫.২৮ কোটি টাকা, ৪১ লক্ষ টাকার ১৭,৩১১ লিটার বেআইনি মদ, ৯৪ লক্ষ টাকা মূল্যের ২৩ কেজি গয়না এবং ১.৪৮ কোটি টাকার মাদকদ্রব্য। এই ঘটনার পর নড়েচড়ে বসে   মুখ্য নির্বাচনী আধিকারিক রীনা বাবা সাহেব কাঙ্গাল। তিনি  সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারদের নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশিকা জারি করেছেন।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগেই নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছিলেন , ‘ three M control challenges for election commission’। অর্থাৎ কোনওভাবে যে হিংসা এবং অর্থের প্রভাব বরদাস্ত করা হবে না । সেই সঙ্গে ভোটারকে ভোট প্রয়োগ করতে যাতে কোনওভাবেই বাধা না দেওয়া হয় সে বিষয়টিও নিশ্চিত করতে বলেছেন।   তবে তাঁর এই নির্দেশের পরেও দেশ জুড়ে উদ্ধার হচ্ছে বেআইনি লক্ষ লক্ষ টাকার সামগ্রী । তাতেই এটি স্পষ্ট  হচ্ছে যে , লোকসভা নির্বাচনের আগেই দেশের দুর্নীতি রুখতে বেশ চাপে পড়েছে কমিশনার।

অতিরিক্ত ফাইবারও হতে পারে ক্ষতিকর! নতুন ডায়েট ট্রেন্ড নিয়ে সতর্ক করছে চিকিৎসকমহল

‘রাজা শিবাজী’-র শুটিংয়ের সময় দিশার গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত, তারপর…

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়