‘ভবানীপুরের ভোট স্থগিত রাখা হোক‘, হাস্যকর আবদার দিলীপের

বঙ্গ বিজেপির প্রাক্তন মুখিয়ার সেই দাবি নিয়ে হাসি-মশকরায় মেতে উঠেছেন নেটা নাগরিককরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেফাঁস মন্তব্যের জন্য রাজ্য বিজেপির মুখিয়ার কুর্সি হারিয়েছেন। কিন্তু তাতেও বদলাননি দিলীপ ঘোষ। সোমবার ভবানীপুরের উপনির্বাচনে শেষ লগ্নের প্রচারে গিয়ে স্থানীয় তৃণমূল সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। আর তার পরেই বিকালে ভবানীপুরের ভোট স্থগিত রাখার হাস্যকর দাবি জানিয়েছেন তিনি।বঙ্গ বিজেপির প্রাক্তন মুখিয়ার সেই দাবি নিয়ে হাসি-মশকরায় মেতে উঠেছেন নেটা নাগরিককরা। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, হেরে যাওয়ার মতো লজ্জা এড়াতেই এমন অদ্ভুত দাবি জানিয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন মুখিয়া।

এদিন সকালে ভবানীপুরের যদুবাবুর বাজারে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। স্থানীয় তৃণমূল সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। দিলীপের সঙ্গীদের সঙ্গে তৃণমূল সমর্থকদের বচসা ও ধস্তাধস্তি হয়। আচমকাই তৃণমূল সমর্থকদের বন্দুক উঁচিয়ে হুমকি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পোষা ভৃত্য সিআরপিএফের এক কর্মী। ফলে পরিস্থিতির আরও অবনতি ঘটে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সকালের অশান্তির ঘটনাকে হাতিয়ার করে বিকালে ভবানীপুরের ভোট স্থগিত রাখার মতো হাস্যকর দাবি করেন গোরুর দুধে সোনা খুঁজে পাওয়ার তত্ত্বের প্রবক্তা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, ‘ভোটারদের কাছে পৌঁছতে না পারলে কী ভাবে ভোট হবে? সাধারণ মানুষ কী ভাবে ভোট দিতে যাবেন? যাঁরা বিজেপিকে ভোট দিতে চান তাঁদের ভয় দেখানো হচ্ছে। আমরা নির্বাচন স্থগিত রাখার দাবি জানাচ্ছি।’

বঙ্গ বিজেপির প্রাক্তন মুখিয়া শুধু ভোট স্থগিত রাখার দাবিই জানাননি, নির্বাচন কমিশনকেও এক হাত নিয়েছেন। তাঁর কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী রাখার জন্য কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ আমরা আগে থেকেই পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু পুলিশ সহযোগিতা করেনি। নির্বাচন কমিশনকে আমরা বার বার জানিয়েছি। কিন্তু কমিশন সুরক্ষার কোনও ব্যবস্থা করেনি।’

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি