এআই ব্যবহার করে ভারতে নির্বাচনকে পণ্ড করতে চাইছে চিন, বিস্ফোরক তথ্য মাইক্রোসফটের

Share:

নিজস্ব প্রতিনিধি : কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভারতে নির্বাচন পণ্ড করতে চাইছে চিন। সম্প্রতি মাইক্রো সফটের তরফ থেকে এই তথ্য ফাঁস করা হয়েছে। জানা যাচ্ছে, শুধু ভারতেই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াতেও নির্বাচনে বিঘ্ন ঘটাতে চাইছে চিন। এর আগে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত করার অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধে।

মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য সাধারণ মানুষের পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে চিনের সাহায্যপ্রাপ্ত সাইবার গ্রুপ। লক্ষ্য একটাই, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে নির্বাচনকে প্রভাবিত করা। জানা গিয়েছে, চলতি বছর ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় লোকসভা নির্বাচন রয়েছে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে মিথ্যা, সাজানো তথ্যকে প্রচার করার পরিকল্পনা নিয়েছে চিন। আসলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন।

উল্লেখ্য, চ্যাট জিপিটির নির্মাতা ওপেন আইয়ের প্রতিনিধি দল দেখা করেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে। নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কিভাবে অপব্যবহার করা হচ্ছে, সেবিষয়ে একটি প্রেজেনটেশন দিয়েছে ওপেন আই। আগামী ১৯ এপ্রিল থেকে সাত দফায় নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। তার আগে নির্বাচন কমিশনকে সতর্ক করে দিয়েছে ওপেন আই।

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ

কারও আর্থিক বিপর্যয়, কারও কর্মোন্নতি, জানুন রাশিচক্র অনুসারে জুন মাস কেমন যাবে?

আজকের রাশিফল: নতুন কাজ পেতে বাধা, ভ্রমণের সুযোগ, শত্রুতা বাড়বে..

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক