আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচমকাই ইস্তফা উইপ্রোর সিইও থিয়েরি দেলাপোর্তের

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আচমকাই ইস্তফা দিলেন তথ্য-প্রযুক্তি সংস্থা উইপ্রোর মুখ্য নির্বাহী আধিকারিক (সিইও) থিয়েরি দেলাপোর্তে। তাঁর জায়গায় নয়া সিইও হিসাবে দায়িত্ব পেয়েছেন শ্রীনিবাস পাল্লাইয়া। শনিবার শেয়ার বাজারের সংস্থা বিএসই’কে পাঠানো এক চিঠিতে এমনটাই জানিয়েছে দেশের সর্ববৃহ‍ৎ তথ্য-প্রযুক্তি সংস্থা। যদিও কী কারণে আচমকাই সিইও’র পদ থেকে দেলাপোর্তে ইস্তফা দিয়েছেন সে বিষয়ে সংস্থার পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

আগামী ১৯ এপ্রিল সদ্য সমাপ্ত অর্থ বর্ষের (২০২৩-২৪) চতুর্থ ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক ফল প্রকাশ করার কথা রয়েছে উইপ্রোর। তার আগে আচমকাই সিইও’র পদ থেকে থিয়েরি দেলাপোর্তের সরে দাঁড়ানো নিয়ে উইপ্রোর অন্দরে নানা কানাঘুষো চলছে। সূত্রের খবর, যেভাবে দেশের বৃহ‍ৎ তথ্য-প্রযুক্তি সংস্থাকে পরিচালনা করছিলেন দেলাপোর্তে তাতে খুশি ছিলেন না উইপ্রোর পরিচালকরা। কেননা, গত অর্থ বর্ষের তৃতীয় ত্রৈমাসিকে খুব একটা লাভের মুখ দেখেনি তথ্য-প্রযুক্তি সংস্থাটি। তাছাড়া আর্থিক মন্দা কাটাতে নিজেদের গণ্ডি ছাড়িয়ে তথ্য-প্রযুক্তির অন্যান্য ক্ষেত্রেও পা রাখতে চলেছে সংস্থাটি। সেক্ষেত্রে দেলাপোর্তে নয়া দায়িত্ব কতটা পারদর্শিতার সঙ্গে সামলাতে পারবেন তা নিয়ে যথেষ্টই সন্দিহান ছিলেন আজিম প্রেমজিরা। সংস্থার শীর্ষ কর্তাদের মনোভাব আঁচ করেই সিইও পদে ইস্তফা দিয়েছেন দেলাপোর্তে।

শনিবার বিএসই’কে পাঠানো চিঠিতে উইপ্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, সিইও পদ থেকে দেলাপোর্তের ইস্তফা এদিনই মঞ্জুর করেছে সংস্থার পরিচালকমণ্ডলী। তাঁর জায়গায় শ্রীনিবাস পাল্লাইয়াকে সিইও ও ম্যানেজিং ডিরেক্টরের পদে নিয়োগ করা হয়েছে। ওই সিদ্ধান্ত এদিন থেকেই কার্যকর হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

ChatGPT 5.5 কেন বলছে ‘গবলিন’? নতুন আপডেট ঘিরে ভাইরাল বিতর্ক

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ