রোহিত কি মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিচ্ছেন, জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২৫-এর আইপিএল মরশুম শুরুর আগেই কি মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিচ্ছেন রোহিত শর্মা। সম্প্রতি এই জল্পনাই শুরু হয়েছে। জানা গিয়েছে, রোহিতকে নেওয়ার ব্যাপারে ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে লখনউ সুপার জায়েন্টস।

রোহিতের লখনউয়ে আসার বিষয়টি নিয়ে জল্পনা তৈরি হয় সম্প্রতি ইউটিউবে একটি ভিডিওকে কেন্দ্র করে। লখনউ সুপার জায়েন্টসের নিজস্ব একটি ইউটিউব চ্যানেলে দলের কোচ জাস্টিন ল্যাঙ্গারের মুখ থেকে এই প্রসঙ্গটি জানা গিয়েছে। সেই ভিডিওতে কোচ জাস্টিন ল্যাঙ্গারকে প্রশ্ন করা হয়, যদি কোনও খেলোয়াড়কে সই করাতে হয়, তাহলে তিনি কোন খেলোয়াড়কে সই করাবেন। এরপরই প্রশ্নকর্তাকে বলতে শোনা যায়, তিনি কি রোহিত শর্মাকে নেওয়ার কথা ভাবনাচিন্তা করছেন? এই প্রশ্নের উত্তর অবশ্য সরাসরি দিতে চাননি কোচ জাস্টিন ল্যাঙ্গার। কিছুটা হেয়ালির ছলেই উত্তর দিতে দেখা যায় ল্যাঙ্গারকে। তবে রোহিত শর্মাকে নিতে যে লখনউ সুপার জায়েন্টস আগ্রহী সেই কথাও ভেসে ওঠে কোচ জাস্টিন ল্যাঙ্গারের কথায়।

২০১১ সালে প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন রোহিত শর্মা। রোহিত শর্মার অধিনায়কত্বেই পাঁচ বার আইপিএলের শিরোপা জিতেছে মুম্বই। তবে এবারে আইপিএলের মরশুম শুরুর আগেই রোহিত শর্মাকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। রোহিতের পরিবর্তে হার্দিক পাণ্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়। তবে শোনা যাচ্ছে, এবারের আইপিএলের মরশুম শেষ হয়ে যাওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্সে নাও থাকতে পারেন রোহিত।

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর