চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেজরি- হেমন্তের নামে মঞ্চে খালি চেয়ার রাখল ইন্ডিয়া জোট  

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণের আগে রাঁচিতে সমাবেশ করছে বিরোধী INDIA জোট। তবে এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কারণ  দুজনেই বর্তমানে রয়েছেন জেলবন্দি।

তাই  সমাবেশে  দুই শীর্ষ নেতার নামে মঞ্চে খালি চেয়ার রাখল ইন্ডিয়া জোট। রবিবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) দ্বারা আয়োজিত এই সমাবেশে দেখা গেল বিপুল সংখ্যক কর্মী পড়ে রয়েছেন হেমন্ত সোরেনের মুখোশ।  অন্যদিকে  এদিনের বিরোধী জোটের সভাতে উপস্থিত ছিলেন কেজরির স্ত্রী সুনীতা এবং হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন।

গত ৩১ জানুয়ারি জমি জালিয়াতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের  (ইডি) হাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।  তবে গ্রেফতারির পরেই মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। বর্তমানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন চম্পাই সোরেন। অন্যদিকে গত ২১ মার্চ দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে  গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। বর্তমানে তিনি তিহার জেলে বন্দি রয়েছেন। বর্তমানে দেশ জুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। তাই দ্বিতীয় দফা ভোটগ্রহণের আগেই ২৮টি রাজনৈতিক দলের নেতৃত্বরা  রাঁচির প্রভাত তারা ময়দানে INDIA জোটের সমাবেশে উপস্থিত হয়।   

Published by:

Share Link:

More Releted News:

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত কাশ্মীরেও

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ