ক্রীড়া প্রেমীদের জন্য সুখবর, আইপিএলের দিন অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা পূর্ব রেলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইডেনে  চলছে আইপিএল। আর খেলা শেষ হতে প্রতিদিন বেজে যায়  সাড়ে ১১টা  বা তার বেশি। এরফলে বেশ অসুবিধার মুখে পড়তে হয় ইডেনে আসা দর্শকদের। তাই এবার  দর্শকদের  যাতে কোন অসুবিধার না হয়  সেইজন্য ম্যাচের শেষে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। তবে আপাতত  খেলার জন্য অতিরিক্ত ট্রেনের পরিষেবা মিলবে ২৬ এপ্রিল, ২৯ এপ্রিল ও ১১ মে।  

মঙ্গলবার জানান হয়েছে, ইডেনের ম্যাচের শেষে চলবে অতিরিক্ত দুটি ট্রেন। একটি রাত ১১:৫০ মিনিটে একটি ১২ কোচের EMU ট্রেন প্রিন্সেপঘাট থেকে ছেড়ে বারাসাত পৌঁছবে রাত ১ টায়।  এই ট্রেনটি  প্রিন্সেপঘাট থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, বিবাদি বাগ , বাগবাজার , কলকাতা, দমদম জংশন , দমদম ক্যান্টনমেন্ট , বিরাটি , মধ্যমগ্রাম হয়ে বারাসাত পৌঁছবে।

অন্যটি  ১২ কোচের EMU ট্রেন মধ্যরাতে  ১২:০২ মিনিটে বিবাদি বাগ থেকে ছেড়ে বারুইপুর পৌছবে রাত ০১:৩২ মিনিটে। ট্রেনটি বিবাদি বাগ থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, প্রিন্সেপঘাট, মাঝেরহাট , নিউ আলিপুর, বালিগঞ্জ , সোনারপুর হয়ে বারুইপুর পৌঁছবে। অন্যদিকে খেলা শেষের পর  ইডেন থেকে হাওড়া স্টেশনে যাওয়া খুবই সহজ । কিন্তু শিয়ালদহ ষ্টেশনে  যেতে অনেক অসুবিধায় পড়তে হয় যাত্রীদের। তাই উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে আগত দর্শকদের কথা মাথায় রেখে রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চস্য হাওড

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের