নির্বাচনী সভায় অজ্ঞান কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনী সভায় অজ্ঞান হয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি। মহারাষ্ট্রের ইয়াওয়াতমালে এক সভায় অজ্ঞান হয়ে পড়লেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বুধবার মহারাষ্ট্রের ইয়াওয়াতমালে একটি নির্বাচনী সভায় যান কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি। মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন তিনি। সেই সময় আচমকাই অজ্ঞান হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন নিতিন। দলের কর্মীরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন ও নিতিনকে হাসপাতালে নিয়ে যান। নিতিনের শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, নিতিনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জানা গিয়েছে, এদিন ইয়াওয়াতমাল-ওয়াসিম আসনে শিবসেনার একনাথ শিণ্ডে গোষ্ঠীর প্রার্থী রাজশ্রী পাতিলের হয়ে প্রচারে গিয়েছিলেন নিতিন। সেখানেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। উল্লেখ্য, এই ইয়েওয়াতমালেই আগামী ২৬ এপ্রিল ভোট গ্রহণ হওয়ার কথা। তার আগে এদিনই ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন। যেখানে এই নির্বাচনী প্রচার চলছিল, সেখানে কয়েকদিন ধরেই প্রবল তাপপ্রবাহ চলছে। প্রবল তাপপ্রবাহের জেরেই কেন্দ্রীয় মন্ত্রী অসুস্থ হয়েছেন বলে খবর।

এর আগে গত বছর ডিসেম্বর মাসে শিলিগুড়ির একটি সভায় এসে অসুস্থ হয়ে পড়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। আচমকাই তাঁর রক্তে শর্করার মাত্রা কমে যায়। পরে জানা যায়, গলায় সংক্রমণ ধরা পড়ায় কড়া ডোজের অ্যান্টিবায়োটিক খেতে হয়েছিল তাঁকে। সেই অ্যান্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলেই এই ঘটনাটি ঘটেছে। শিলিগুড়ির ঘটনাই প্রথম নয়, এর আগে রক্তের শর্করার মাত্রা কমে যাওয়ায় দুবার অজ্ঞান হয়ে পড়েছিলেন নিতিন গড়কড়ি।

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘ক্যামাক স্ট্রিটের জন্য দলটাই উঠে গেল,’ অভিষেককে ফের নিশানা কল্যাণের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে ভাসবে বাংলা! কলকাতার জন্য সতর্কতা জারি

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন