উজ্জলা যোজনা প্রকল্পের গ্রাহকদের ঘিরে সংশয়ে বিজেপি নেতৃত্বই

লোকসভা নির্বাচনের সময়ে বঙ্গ বিজেপির নেতাদের মনে সংশয় দেখা দিয়েছে যে, উজ্জলা যোজনা প্রকল্পের গ্রাহকরা আদৌ আর বিজেপির ভোটার কিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) আগে কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনা(Ujjwala Yojana) প্রকল্পকে বিজেপি(BJP) নিজেদের সরকারের সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও বিরোধীরা এই প্রকল্পের ব্যর্থতার ছবিই তুলে ধরছে। বিরোধীদের মধ্যে অন্যতম হল এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। তাঁদের দাবি, গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে খালি সিলিন্ডারের ঠাঁই হয়েছে ঘরের কোণে জঞ্জালের মধ্যে। রান্নার জন্য গ্রামের বাড়িতে বাড়িতে এখনও ভরসা ঘুঁটে, কয়লা বা কাঠের জ্বালানি। এই অবস্থায় বঙ্গ বিজেপির নেতাদের মনে সংশয় দেখা দিয়েছে যে, উজ্জলা যোজনা প্রকল্পের গ্রাহকরা আদৌ আর বিজেপির ভোটার কিনা। আর সেই সংশয় কাটাতে লোকসভা নির্বাচন চলাকালীন সময়েই উজ্জ্বলা গ্রাহকদের মোবাইলে পদ্মশিবিরের কলসেন্টার থেকে ফোন আসছে। গ্রাহকরা প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা, এই প্রকল্পে সরকারি ভর্তুকি পাচ্ছেন কিনা ইত্যাদি প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে এবং এসব শেষে গ্রাহকদের প্রশ্ন করা হচ্ছে তাঁরা বিজেপিকেই ভোট দেবেন কিনা বা বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

বাংলার(Bengal) উজ্জ্বলা গ্রাহকদের একাংশের দাবি, রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে কেন্দ্রের উজ্জলা যোজনা প্রকল্পের গ্রাহকরা এখন আর সিলিন্ডার তুলছেনই না। উপরন্তু ভোটের সময়ে যেভাবে বিজেপির কলসেন্টার থেকে ফোন করে গ্রাহকদের বলা হচ্ছে বিজেপিকে ভোট দিতে তাতে ওইসব মানুষেরা রীতিমত ক্ষিপ্ত। কেননা তাঁদের অভিমত, আদৌ ওই সব ফোন বিজেপির কলসেন্টার থেকে আসছে কিনা তা নিয়ে তাঁরা নিশ্চিত নন। তাই তাঁরা বেশিরভাগ ক্ষেত্রেই ওই সব ফোনের ভিত্তিতে কোনও উত্তর দিতে চাইছেন না। তাছাড়া তাঁরা ভোট কাকে দেবেন সেটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। ভোট দেওয়ার সঙ্গে প্রকল্পের সম্পর্ক কোথায়? তবে ঘটনা হচ্ছে, শুধু বাংলার বুকেই নয়, গোটা দেশেই দেখা যাচ্ছে, প্রতি নিয়ত রান্নার গ্যাসের দাম যে হারে বাড়ছে তাতে করে গ্রামীণ ভারতের মানুষজন উজ্জ্বলা প্রকল্প ঘরে এনে এখন রীতিমত বিপাকে পড়ে গিয়েছেন। বেশির ভাগ উপভোক্তার বাড়িতেই এখন গেলে দেখা যাবে, উজ্জ্বলা গ্যাসের সিলিন্ডার ঘরের কোণে পড়ে রয়েছে। এই অবস্থায় যদি এই প্রকল্পকে সামনে রেখে কেউ বলে বিজেপিকে ভোট দিতে তাহলে তো মানুষজন ক্ষিপ্ত হবেনই। আর সেটা হলে তাঁরা পদ্মে আদৌ ভোট দেবেন কিনা সেটা নিয়েই সংশয়ে বঙ্গ বিজেপির নেতারা।

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

প্রতারণার খপ্পরে রণিত রায়, তাঁর নাম ভাঙিয়ে মহিলাদের থেকে টাকা লুট, ভক্তদের সতর্ক

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

​’মেয়েকে কোলে নিতেও পারছি না’, ‘পেড্ডি’র জন্য প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগছেন রামচরণ

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২