বাংলার আকাশে দুর্যোগের মেঘ ,ইতিমধ্যেই উত্তাল সমুদ্র, জারি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ ২৪ পরগনা: তীব্র গরম থেকে অবশেষে মিলতে চলেছে সাময়িক স্বস্তি। স্বস্তির বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। স্বস্তির মাঝেও আতঙ্কের পরিবেশ দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায়। কালবৈশাখী ঝড়ের সর্তকতা ইতিমধ্যেই জারি করা হয়েছে । উত্তাল হয়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা(South 24 Paraganas) উপকূল তীরবর্তী এলাকা । জারি করা হয়েছে সর্তকতা।

দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় উপকূল থানার পক্ষ থেকে মাইকিং প্রচারের মাধ্যমে এলাকাবাসীদের সতর্কতা সংকেত জারি করা হয়েছে। নামখানা , সাগর,কাকদ্বীপ,পাথরপ্রতিমা সহ উপকূল তীরবর্তী এলাকার মৎস্যজীবীদের(Fishermans) গভীর সমুদ্রতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।ঝোড়ো আবহাওয়ার কারণে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে বাড়তি সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ৬ মে থেকে ৮ মে পর্যন্ত উপকূল সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

এর ফলে উত্তাল হতে পারে সমুদ্র(Sea)। ঢেউয়ের উচ্চতা হতে পারে ০.৫ মিটার থেকে ১.২ মিটার পর্যন্ত। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গে টানা তাপপ্রবাহ চলেছে। কলকাতা(Kolkata)সহ প্রায় সর্বত্র তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি ছিল। কলাইকুন্ডায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৪৫ ডিগ্রির গণ্ডিও। গরমে হাঁসফাঁস পরিস্থিতিতে অবশেষে স্বস্তির বার্তা নিয়ে এসেছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও দুমাস ধরে গভীর সমুদ্র মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে । এবার প্রাকৃতিক দুর্যোগ আসন্ন তাই আগাম সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি প্রশাসনের।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ