ফের মার্কিন মুলুকে নিখোঁজ ভারতীয় ছাত্র, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের মার্কিন মুলুকে নিখোঁজ ভারতীয় ছাত্র। হায়দরাবাদ থেকে শিকাগোয় পড়তে গিয়েছিলেন রুপেশ চন্দ্র চিন্টাকিন্ডি। কিন্তু গত ২ মে থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। রুপেশের খোঁজ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে শিকাগো পুলিশ। পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছে ভারতের কনসুলেট জেনারেলের অফিস।

শিকাগো পুলিশের তরফে জানানো হয়েছে, শিকাগোর এন শেরিডন রোডের ৪৩০০ নম্বর ব্লকে থাকতেন রুপেশ। গত ২ মে থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ যদি কোনও তথ্য রুপেশের সম্পর্কে পান, তাহলে যেন পুলিশকে জানান। গোটা ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শিকাগোর কনসুলেট জেনারেলের অফিসও। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, কনসুলেট অফিস সবসময় পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। আশা করা যাচ্ছে, রুপেশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে।

এর আগে চলতি বছর মার্চে এক ছাত্রের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। পরে ওই ছাত্রটিকে ওহিওতে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত ওই ছাত্রের নাম মহম্মদ আব্দুল আরফাত। আরফাতের মৃত্যুর খবর আসার পর তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে নিউ ইয়র্কে কনসুলেট জেনারেলের অফিস। গত এপ্রিল মাসে ওহিওতে সত্য সাই গাড্ডে নামে এক ছাত্রের মৃত্যুর খবর সামনে আসে। কীভাবে ওই ছাত্রের মৃত্যুর হয়েছে, পুলিশ এখনও তা তদন্ত করে দেখছে।

 

 

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড