বামভূমে রামের উত্থান ঠেকিয়ে এসেছিল জয়, বোলপুরে সক্রিয় কেষ্ট ক্যারিশ্মা

অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্র এবারেও বেশ নজরকাড়া। তৃণমূলের সঙ্গে আবারও বামেদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় অর্ধ শতকের বাম দুর্গ। টানা ৪৩ বছর এই লোকসভা কেন্দ্রের দখল ধরেছিল বামেরা। বাংলার বুকে এত দীর্ঘসময় ধরে কোনও লোকসভা কেন্দ্র ধরে রাখার রেকর্ড সম্ভবত সিপিআই(এম)(CPIM) ভিন্ন অপর কোনও রাজনৈতিক দলের নেই। সেই বাম দুর্গেই টানা ২৪ বছর সাংসদ ছিলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। বাকি ১৯ বছরের বাম রাজত্বকালের মধ্যে সোমনাথবাবুর আগে ১৪ বছর এই কেন্দ্রের বাম সাংসদ ছিলেন শরদিশ রায়। শেষ ৫ বছর সাংসদ ছিলেন রামচন্দ্র ডোম। এই ৩জনের ৪৩ বছরের ইনিংসে দাঁড়ি পড়ে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে। তৃণমূলের টিকিটে সেখানে জেতেন অনুপম হাজরা। কিন্তু দলের সঙ্গে মতবিরোধ, বিশেষ করে কেষ্ট’র সঙ্গে মতবিরোধের জেরে তিনি আর ২০১৯ সালের নির্বাচনে দলের টিকিট পাননি। পরিবর্তে টিকিট পান কংগ্রেস থেকে আসা বিধায়ক অসিত মাল। জিতেও যান। এবারেও ২৪’র ভোটে(Loksabha Election 2024) তিনিই তৃণমূলের প্রার্থী। ভাবছেন তো কোথাকার কথা বলছি! যে লোকসভা কেন্দ্রের কথা বলা হচ্ছে তার নাম বোলপুর(Bolpur Constituency)। কেষ্ট থুড়ি অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমের এই লোকসভা কেন্দ্র এবারেও বেশ নজরকাড়া।

বীরভূম জেলার বুকে বোলপুর লোকসভা কেন্দ্র তৈরি হয় ১৯৬৭ সালে। সেই সময় থেকে ১৯৭১ সাল পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন কংগ্রেসের অনিল কুমার চন্দ। ১৯৭১ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত এই কেন্দ্রে সাংসদ ছিলেন সিপিআই(এম)’র শরদিশ রায়। ১৯৮৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা সাংসদ ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। এই কেন্দ্র থেকে তিনি জয়ী হন মোট ৭ বার। ২০০৯ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সিপিআই(এম)’র অপর সাংসদ রামচন্দ্র ডোম। ২০০৯ সালের আগে পর্যন্ত বোলপুর লোকসভা কেন্দ্র ছিল সাধারণ। কিন্তু ২০০৯ সাল থেকে তা হয়ে যায তপশিলী জাতির জন্য সংরক্ষিত আসন। সেই সূত্রেই তৃণমূল(TMC) ২০১৪ সালে প্রার্থী করেছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনুপম হাজরাকে। কার্যত কেষ্টর কাঁধে ভর দিয়ে বাম দুর্গের পতন ঘটিয়ে অনুপম জয়ী হয়েছিলেন ২ লক্ষ ৩৬ হাজার ভোটের ব্যবধানে। অনুপম পেয়েছিলেন প্রায় ৬ লক্ষ ৩০ হাজার ভোট। দ্বিতীয় হয়েছিলেন বামেদের প্রার্থী রামচন্দ্র ডোম। তিনি পেয়েছিলেন প্রায় ৪ লক্ষ ভোট। বিজেপির প্রার্থী পেয়েছিলেন ২ লক্ষের কিছু কম ভোট।

উনিশের নির্বাচনে কিন্তু অনেক হিসাবই উল্টে গিয়েছিল। তৃণমূল এই নির্বাচনে আর অনুপমকে প্রার্থী করেনি। পরিবর্তে টিকিট পেয়েছিলেন অসিত কুমার মাল। সেই নির্বাচনে তৃণমূলের ভোট বেড়েছিল ৬৯ হাজারের মতো। কিন্তু কমেছিল জয়ের ব্যবধান। ২ লক্ষ ৩৬ হাজার ভোটের ব্যবধানে জেতা আসনে তৃণমূল উনিশের ভোটে জেতে ১ লক্ষ ৬ হাজার ভোটের ব্যবধানে। এর নেপথ্যে ছিল একসময়ের বাম দুর্গে পদ্মের উত্থান। উনিশের ভোটে বিজেপি(BJP) পেয়েছিল প্রায় ৬ লক্ষ ভোট। এই ভোট বৃদ্ধির নেপথ্যে কাজ করেছিল, বাম ভোট রামের ঝুলিতে যাওয়ার প্রবণতা। এমনকি কংগ্রেসের ভোটও টেনে নিয়েছিল বিজেপি। যদিও বোলপুরের বুকে বিজেপির এই উত্থান একুশের ভোটে সেভাবে আর নজরে পড়েনি।

বীরভূম জেলার ময়ূরেশ্বর, লাভপুর, নানুর ও বোলপুর এবং পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম, মঙ্গলকোট ও আউশগ্রাম – এই ৭টি বিধানসভা কেন্দ্র নিয়ে বোলপুর লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে। একুশের ভোটে এই ৭ বিধানসভা কেন্দ্রই গিয়েছে তৃণমূলের দখলে। কিন্তু বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের ব্যবধান কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ২ হাজারে। আর তাই কেষ্টহীন বীরভূমের মাটিতে তৃণমূল বোলপুর লোকসভা কেন্দ্র ধরে রাখতে কোমর বেঁধে ঝাঁপ দিচ্ছে। ভরসা একটাই, জেলায় কেষ্ট’র ক্যারিশ্মা এখনও বজায় রয়েছে পূর্ণদমে। আর বিজেপির প্রার্থীর সঙ্গে নেই খোদ পদ্ম শিবিরেরই নেতাকর্মীরা। তাই সম্ভবত বোলপুরে এবার তৃণমূলের লড়াই হতে চলেছে বাম প্রার্থী শ্যামলী প্রধানের সঙ্গে।

দেড় বছরের ছেলেকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলেন মা!

২৫ মে থেকে কলকাতা জুড়ে সৌরভের বায়োপিকের শুটিং, রাজকুমার আসছেন?

যুদ্ধ থামাতে মধ্যস্থতার জন্য ফের ইরান যাচ্ছেন পাক সেনাপ্রধান

আরও এক মাস রাজ্যেই থাকছে কেন্দ্রীয় বাহিনী, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

একধাক্কায় সস্তা সোনা-রুপো, জেনে নিন আজকের রেট

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

টিআরপি-র শীর্ষাসনে জায়গা ফিরে পেল ‘পরশুরাম’, মুখ পুড়ল ‘রাঙামতী তীরন্দাজ’-এর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প