অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ ঝাড়গ্রামের বিজেপি সাংসদের 

Share:

নিজস্ব  প্রতিনিধিঃ বঙ্গে নরেন্দ্র মোদির সমাবেশের মাঝেই  বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ  কুনার হেমব্রম। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে ২০১৯ সালে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন কুনার হেমব্রম।

তবে আসন্ন লোকসভা নির্বাচনের কুনারকে প্রার্থী করেনি বিজেপি। তাঁর জায়গায় ঝাড়গ্রাম থেকে  চিকিৎসক প্রণত টুডুকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। আর তাতেই বেশ ক্ষুব্ধ হয়েছিলেন কুনার। এই আবহে রবিবার লোকসভা নির্বাচনের মাঝেই বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দিলেন কুনার। এরফলে  লোকসভা নির্বাচনের মধ্যেই রাজ্যে বড় ধাক্কা খেল  বিজেপি।

উল্লেখ্য, গত ৮ মার্চ বিজেপি ছাড়ার কথা বলেছিলেন কুনার। এই নিয়ে তিনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠি দিয়েছিলেন। তবে সেখানে তিনি ব্যক্তিগত কারণে বিজেপি ছাড়ার কথা উল্লেখ করেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু এরপর সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দেননি। অন্যদিকে আসন্ন লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন কালীপদ মাহাতো । তিনি হলেন কুনারের স্ত্রীর পিসতুতো দাদা । তাই তিনি তৃণমূলের প্রার্থী কালীপদের হয়ে প্রচার করবেন বলে ঠিক করেছিলেন। এই আবহে  বিজেপি ছেড়ে অভিষেকের  সভায় তৃণমূলের ঝাণ্ডাই হাতে তুলে নিলেন কুনার।  একথায় ২৫ মে ঝাড়গ্রামে ষষ্ট দফা লোকসভা নির্বাচন। তারআগে বিজেপি শিবিরে দেখা গেল ভাঙন।

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা