আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আবাসের টাকা পাঠিয়েছে বললে বেঁধে রাখবেন’, পরামর্শ অভিষেকের  

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসন থেকে  তৃণমূলের  প্রার্থী হয়েছেন কালীপদ সোরেন। রবিবার তাঁর হয়ে ঝাড়গ্রামে নির্বাচনী জনসভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক  বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে তিনি প্রশ্ন তুলেছেন, বিগত ১০ বছরে বাংলার জন্য কী করেছে বিজেপি? পাশাপাশি একের পর এক ইস্যু নিয়ে তিনি পদ্ম শিবিরকে আক্রমণ করেছেন।

রবিবার অভিষেক বলেছেন , ‘নয়াগ্রামে দাঁড়িয়ে আছি। এখানে মাটি কাটলে জলস্তর পাবেন ৫০ ফুট নীচে। আমাদের সরকার পদক্ষেপ করেছে। কখনও বন্‌ধ, কখনও হরতাল, কখনও মানুষ মারার রাজনীতি চলেছে। তার পর আপনারা পরিবর্তন আনলেন। তবে ১০ বছরে ১০ পয়সা খরচ করেনি বিজেপি।   ১০ বছরের রিপোর্ট কার্ড আনতে বলুন।‘

পাশাপাশি এদিনের জনসভা থেকে আবাসের টাকা নিয়ে সরব হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তিনি বলেন,’ কেউ যদি বলেন, বিজেপি আবাসের টাকা দিয়েছে, তাঁকে বেঁধে রাখবেন। আমি বলে দিয়ে গেলাম। রেকর্ড করুন। এঁরা মিথ্যাবাদী। এক পয়সা আবাসের জন্য দেননি।‘অন্যদিকে এদিনের সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ  কুনার হেমব্রম। তবে আসন্ন লোকসভা নির্বাচনের কুনারকে প্রার্থী করেনি বিজেপি। তাঁর জায়গায় ঝাড়গ্রাম থেকে  চিকিৎসক প্রণত টুডুকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। আর তাতেই বেশ ক্ষুব্ধ হয়েছিলেন কুনার। এই আবহে রবিবার লোকসভা নির্বাচনের মাঝেই বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দিলেন কুনার। তাতেই চাপে পড়েছে  বঙ্গ বিজেপি।   

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ