আইপিএলের ফাইনালে থাকা কেউ নেই ভারতের বিশ্বকাপ দলে

Share:

নিজস্ব প্রতিনিধি : জুনের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে টি ২০ বিশ্বকাপ। টি ২০ বিশ্বকাপের জন্য ভারতের দল বাছাই হয়ে গিয়েছে। কিন্তু উল্লেখযোগ্য বিষয়, সেই দলে আইপিএলের ফাইনালে জায়গা করে নেওয়া দুই দলের ভারতীয় খেলোয়াড়দের মধ্যে কেউ নেই।

রবিবার চেন্নাইয়ে আইপিএলের ফাইনালে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্স দলে রয়েছে ১৫ জন ভারতীয়। অন্যদিকে হায়দরাবাদ দলে রয়েছে ১৭ জন ভারতীয় খেলোয়াড়। কলকাতার খেলোয়াড়দের মধ্যে যারা নজর কেড়েছেন, তাঁরা হলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার, নিতীশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, বৈভব আরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীর মতো খেলোয়াড়রা। অন্যদিকে হায়দরাবাদ দলে যে সব ভারতীয় খেলোয়াড়রা নজর কেড়েছেন, তাঁরা হলেন অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, থাঙ্গারাসু নটরাজন, জয়দেব উনাদকাট, ময়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠীর মতো খেলোয়াড়রা।

উল্লেখযোগ্য বিষয়, কলকাতা ও হায়দরাবাদ মিলিয়ে ৩২ জন ভারতীয় খেলোয়াড় থাকলেও কোনও খেলোয়াড়কেই টি ২০ বিশ্বকাপের দলে জায়গা দেওয়া হয়নি। শুধুমাত্র রিঙ্কু সিংকে রিজার্ভ খেলোয়াড় হিসাবে রাখা হয়েছে। আইপিএল ফাইনালে জায়গা করে নেওয়া খেলোয়াড়রা বিশ্বকাপের দলে না থাকায় নির্বাচকদের ভূমিকাই প্রশ্ন চিহ্নের মুখে পড়ল।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর