‘Exit Poll সম্পূর্ণ মিথ্যা, বিশ্বাস করবেন না’, বার্তা মমতা-অভিষেকের

Exit Poll’র ওপর বিন্দুমাত্র ভরসা ও বিশ্বাস না রাখার বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বার্তা আমজনতাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেকারত্বই হোক অথবা মূল্যবৃদ্ধি—সব ইস্যুকে হারিয়ে এখনও ভারতের পছন্দ Modi Magic! বিজেপির(BJP) নেতৃত্বাধীন NDA যে আবার ক্ষমতায় ফিরছে, সেব্যাপারে কোনও সংশয় নেই Exit Poll’র। শনিবার সপ্তম দফার ভোটগ্রহণের পর বুথফেরত সমীক্ষায় কমবেশি সব সমীক্ষক সংস্থারই স্পষ্ট পূর্বাভাস, নরেন্দ্র মোদির(Narendra Modi) নেতৃত্বে ৩০০-৩৫০ আসন নিয়ে সরকার গড়বে NDA। এই পূর্বাভাস মিলল কি না, জানা যাবে আগামী ৪ জুন। তবে Exit Poll’র এই প্রবণতা যদি সত্যি হয়, তাহলে এটা স্পষ্ট যে ২০১৯ সালের সঙ্গে ২০২৪-এর ফলাফলের বিশেষ পার্থক্য হচ্ছে না। ২০১৯ সালে NDA’র ঝুলিতে গিয়েছিল ৩৫১ আসন। এবারও সেই সংখ্যায় বদল করছে না বুথফেরত সমীক্ষা। কিন্তু এবার সেই Exit Poll’র ওপর বিন্দুমাত্র ভরসা ও বিশ্বাস না রাখার বার্তাই দিলেন বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং তাঁর দলের(TMC) প্রধান সেনাপতি তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

 তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শনি সন্ধ্যা থেকে একের পর এক চ্যানেলের Exit Poll সামনে আসার পরে তা দেখে ঘনিষ্ঠ মহলে মুখ খুলেছেন মমতা ও অভিষেক। কার্যত ঘনিষ্ঠদের মারফতই তাঁরা দলের নেতাকর্মী থেকে সাধারণ সমর্থক ও রাজ্য তথা দেশবাসীকে বার্তা দিয়েছেন তাঁরা। তা কি জানিয়েছেন মমতা? অগ্নিকন্যার দাবি, ‘Exit Poll সম্পূর্ণ মিথ্যা। বিরোধীদের মনোবল ভাঙতেই সাজানো হয়েছে এই অঙ্ক। এটা বিজেপির ভাঁওতা ছাড়া আর কিচ্ছু নয়। সবটাই ওদের কথামতো করেছে একশ্রেণির সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থা। এই এক্সিট পোল কেউ বিশ্বাস করবেন না। এই চিত্রনাট্য আগে থেকেই তৈরি করা ছিল। এরপর দেখবেন সোমবার শেয়ারবাজার চাঙ্গা হবে। কিন্তু দলের কর্মীদের এসব Exit Poll-এ গুরুত্ব দেওয়া উচিত নয়। বরং স্ট্রং রুমে আরও কড়া পাহারা দিতে হবে। গণনাতেও সবদিক ঠিকমতো নজর রাখতে হবে। ভাঁওতাবাজরা জব্দ হবেই।’ কেন মমতার এহেন দাবি? কেননা এর আগে দেশের বুকে হোক কী বাংলার বুকে, বহু বার Exit Poll ভুল প্রমাণিত হয়েছে। হাতের কাছে সবথেকে বড় নমুণা, বাংলার বুকে ঘটে যাওয়া একুশের বিধানসভা নির্বাচন।

আজ যারা দাবি করছে মোদি তথা বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রের ক্ষমতায় তৃতীয়বারের জন্য আসছে, তাঁরাই কিন্তু একুশের ভোট পর্বে দাবি করেছিল সেই Exit Poll’র মাধ্যমেই যে বাংলায় মমতার গদি ওল্টাছে আর বিজেপি ক্ষমতায় আসছে। বাস্তবে কী দেখা গিয়েছিল, বিজেপি মাত্র ৭৭, আর তৃণমূল ২১৩। ‘আব কে বার ২০০ পার’ শ্লোগান তুলে যারা বাংলা দখল করতে এসেছিল তাঁরা লক্ষ্যমাত্রার অর্ধেকও ছুঁতে পারেনি। তাই এবারেও প্রশ্ন থাকছে, ‘আবকে বার ৪০০ পার’ বাস্তবে ২০০ পার করবে কিনা তা নিয়ে। এই আবহে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানিয়েছেন, ‘Exit Poll একাধিকবার ভুল প্রমাণিত হয়েছে। ৪ তারিখের জন্য আমাদের অপেক্ষা। দলের কর্মীদের বলব, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং স্টেশন ছেড়ে কেউ যাবেন না। বিরোধীদের মনোবল ভাঙতেই সাজানো হয়েছে এই Exit Poll-র অঙ্ক।’

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর