চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রেন থমকে  তিন ঘণ্টা ধরে, লটবহর নিয়ে লাইন ধরে যাত্রীদের হাটা

নিজস্ব প্রতিনিধিঃ যাত্রীদের ভোগান্তি অব্যাহত পূর্ব রেলের শিয়ালদহ উত্তর এবং মেন শাখায়। এই আবহে শনিবার রেল বিভ্রাটের কবলে পড়ল রাজধানী এক্সপ্রেস। এদিন  সকাল ১০টা নাগাদ শিয়ালদহে ষ্টেশনে পৌঁছানোর কথা ছিল রাজধানী এক্সপ্রেস। তবে রেল বিভ্রাটের জেরে দুপুর দুপুর দেড়টা নাগাদ ষ্টেশনে ঢুকল ট্রেন।

এদিন রাজধানী এক্সপ্রেক্স তিন  ঘণ্টা দাঁড়িয়ে ছিল দমদম ষ্টেশনে। আর তাতেই খানিক অধৈর্য হয়ে ট্রেন থেকে নেমে পড়লেন যাত্রীরা।  ভারী ব্যাগ-স্যুটকেস কেউ কাঁধে, কেউ পিঠে নিয়ে তারা  হাঁটতে শুরু করে রেললাইন ধরে । বলা বাহুল্য, দেশের অন্যতম প্রথম শ্রেণির ট্রেনের তালিকায় রয়েছে রাজধানী এক্সপ্রেস। স্বাচ্ছন্দ্যভাবে যাত্রা করার জন্য টিকিট কাটেন ট্রেনযাত্রীরা। সেই ট্রেনের যাত্রীদের এই দূরবস্থায় হতবাক সকলেই।এই ঘটনার জেরে সমালোচনার শিকার হয়েছে পূর্ব রেলের কর্তৃপক্ষ।

উল্লেখ্য, শিয়ালদা স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। তার জেরে বদল আনা হয়েছে রেল পরিষেবায়। বহু ট্রেন বাতিল। অনেক ট্রেন যাত্রা শুরু ও শেষ করছে দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বারাসত এবং কল্যাণী স্টেশনে। এর জেরে যাত্রী দুর্ভোগের অন্ত নেই। ট্রেন চলাচল স্বাভাবিক না থাকায় সকাল থেকে রাত অবধি স্টেশনগুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল গতকাল। এদিন সকালেও সেই একই ছবি ধরা পড়েছে। কী ভাবে তাঁরা গন্তব্যে যাবেন তা তাঁরা বুঝে উঠতে পারছেন না। অনেকেই ভিড়ের চোটে ট্রেনে উঠতে পারছেন না বা উঠতে ভয় পাচ্ছেন।

Published by:

Share Link:

More Releted News:

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ