রাজ্যে চালু কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল, কীভাবে আবেদন করবেন ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরও স্বচ্ছ হবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া।  বুধবার রাজ্য জুড়ে শুরু হল কলেজে বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল। এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা  রাজ্যের সরকারি এবং সরকারি-পোষিত কলেজে ভর্তির  জন্য আবেদন করতে পারবেন।  চলতি বছর থেকে অভিন্ন পোর্টালের মাধ্যমে রাজ্যের স্নাতক স্তরের পড়ুয়ারাও ভর্তি হওয়ার সুযোগ পাবেন ।

বুধবার সাংবাদিক সম্মেলন করে এই পোর্টাল আনুষ্ঠানিক ভাবে চালু করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, বারবার স্নাতক স্তরের ভর্তিতে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। তাই সেই সমস্ত বিষয় মাথায় রেখে স্বচ্ছ ভাবে পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা লক্ষ্যেই এই পোর্টাল চালু করা হয়েছে।‘ এই পোর্টালের মাধ্যমে ১৬ টি বিশ্ববিদ্যালয়, ৪৬১ টি কলেজ/ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন  পড়ুয়ারা।  বলা বাহুল্য, এই পোর্টালের মাধ্যমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বশাসিত কলেজ, সংখ্যালঘু কলেজ, বি এড., আইন, ফাইন আর্টস এবং পারফর্মিং আর্টস (ক্রাফ্টস, নৃত্য, সঙ্গীত) কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন  না পড়ুয়ারা। পাশাপাশি সরকারের তরফে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। পড়ুয়ারা ১৮০০১০২৮০১৪ নম্বরে ফোন করে কিংবা নির্দিষ্ট ইমেল আইডিতে মেল করে সমস্ত বিষয় জেনে নিতে পারবেন ।  

কীভাবে আবেদন করবেন?

প্রথমে আবেদনকারীরা অনলাইন আবেদনপত্র জমা দিতে পারবেন https://banglaruchchashiksha.wb.gov.in বা https://wbsche.wb.gov.in এ গিয়ে “Centralised Admission Portal” ট্যাবটিতে ক্লিক করে অথবা সরাসরি https://wbcap.in/এ গিয়ে।  আর এই পোর্টালে আবেদন করা যাবে একেবারে বিনামূল্যে।

কবে থেকে আবেদন জমা দেওয়া যাবে?

 সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে  আবেদনপত্র গ্রহণ করা হবে ২৪.০৬.২০২৪ তারিখ থেকে। ৭ জুলাই আবেদন গ্রহণের শেষ দিন। ১২ জুলাই প্রথম দফার মেধাতালিকা প্রকাশ করা হবে। ১৮ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। ৭ অগাস্ট থেকে শুরু হবে ক্লাস। দ্বিতীয় দফায় মপ আপ রাউন্ডে মেধা তালিকা প্রকাশ হবে ৮ অগাস্ট।

কী কী সুবিধা পাওয়া যাবে ?

১)  পোর্টালের মাধ্যমে ভারতীয় শিক্ষার্থীরা রাজ্যের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কোর্স ফি, ফি স্ট্রাকচার, মোট আসন , এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইত্যাদি দেখতে পাবেন।

২) এই ভর্তি প্রক্রিয়ায় পড়ুয়ারা সর্বোচ্চ ২৫টি কোর্সে একই সঙ্গে আবেদন জানাতে পারবেন।

৩) পড়ুয়ারা ৭,২১৭টি কোর্সের মধ্যে থেকে একাধিক বিষয় এ ক্ষেত্রে বেছে নিতে পারবেন।

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী