৫ বছরে কী কী কাজ হয়েছে, পুরসভাগুলির কাছে রিপোর্ট চাইল রাজ্য

রাজ্যের সব পুরসভাগুলির সঙ্গে মমতার বৈঠকের আগেই বিগত ৫বছরে কাজের খতিয়ান চেয়ে পাঠালো রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার নবান্নে(Nabanna) রাজ্যের সব পুরসভার চেয়ারম্যান ও পুরনিগমের মেয়রদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তার আগে রাজ্যের সব পুরসভা ও পুরনিগমগুলির কাছ থেকে কাজের পূর্ণাঙ্গ খতিয়ান চেয়ে পাঠাল রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর(Urban Development and Municipal Affairs Department)। গত ৫ বছরে কী কী কাজ হয়েছে তার বিস্তারিত রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে পুরসভাগুলিকে(Municipalities)। সেই রিপোর্ট হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর মিটিংয়ে হাজির থাকবেন বিভিন্ন পুরসভার চেয়ারম্যানরা এবং পুরনিগমগুলির মেয়ররা। সংশ্লিষ্ট জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, পুর কমিশনার এবং সিইও-দেরও ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এই প্রসঙ্গে কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, বৈঠকের দিন স্থির হওয়া মাত্রই পুরনিগমের সব দফতরকে গত ৫ বছরের কাজের হিসেব পেশ করতে বলা হয়েছে। সে জন্য একটি প্রশ্নমালাও তৈরি করে দেওয়া হয়েছে। যেমন, গত ৫ বছরে শহরে কত কিমি নতুন রাস্তা তৈরি হয়েছে। তার জন্য কত টাকা খরচ হয়েছে। এছাড়াও ফুটপাথের রক্ষণাবেক্ষণ, হেলথ সেন্টার নির্মাণ, কোথায় কোথায় নতুন ওয়ার্ড অফিস তৈরি হয়েছে, স্কুল নির্মাণ, কবর স্থান ও শ্মশানের মানোন্নয়নের কাজ কতটা হয়েছে তার বিস্তারিত রিপোর্ট তৈরি করা হচ্ছে। শহরে বৃক্ষরোপণের কাজ কতটা এগোল সেই তথ্যও জোগাড় করতে বলা হয়েছে। পুরকর্তাদের আশঙ্কা, আগামিকালের বৈঠকে মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দির পুনর্গঠন এবং কালীঘাট মন্দিরের সঙ্গে সংযোগকারী স্কাইওয়াক নির্মাণের বিষয়ে খোঁজখবর নিতে পারেন। তারও বিশদ রিপোর্ট তৈরি করছে কলকাতা পুরনিগম।

রাজ্যের অন্যান্য পুরসভাগুলিকেও একই রকম রিপোর্ট বানাতে বলা হয়েছে বলে জানাচ্ছেন পুর ও নগরোন্নয়ন দফতরের আধিকারিকেরা। পুর আধিকারিকরা জানাচ্ছেন, লোকসভা ভোটের জন্য গত কয়েক মাস ধরে পুরসভাগুলিতে তেমন কোনও কাজ হয়নি। আর্থিক অনটনের জন্যও অনেক প্রকল্পের কাজ থমকে রয়েছে। এই অবস্থায় আচমকা মুখ্যমন্ত্রী মিটিং ডেকে দেওয়ায় রীতিমতো অস্বস্তিতে পড়েছেন পুরকর্তারা। তাঁদের দাবি, টাকার অভাবে রুটিন পরিষেবা দিতেই হিমশিম খেতে হচ্ছে। ফলে নতুন কোনও প্রকল্পে হাত দেওয়া যাচ্ছে না। ফলে তাঁদের পারফরম্যান্স রিপোর্ট দেখে মুখ্যমন্ত্রী কতটা সন্তুষ্ট হবেন তা নিয়ে তাঁরাও চিন্তিত। সব থেকে বড় আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যের বেশ কিছু পুরসভার ক্ষেত্রে পুরপ্রধান বদলের পথে হাঁটতে পারেন তৃণমূল সুপ্রিমো। কেননা ঝালদা আর তাহেরপুর ছাড়া সব পুরসভাই রয়েছে তৃণমূলের দখলে।

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টলিউডে ধুন্ধুমার কাণ্ড, সকাল থেকেই কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

রেলের খাবারে পোকা রুখতে এআই! ২৩০০ ক্যামেরায় নজরদারি চালাচ্ছে IRCTC

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক