ফের বাজারে আসতে চলেছে এইচএমটি ঘড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি : একটা সময়ে এইচএমটি ঘড়ি মধ্যবিত্ত শ্রেণির একটা বড় অংশের হাতেই শোভা পেত। আস্তে আস্তে সেই ঘড়ি বাজার থেকে উধাও হয়ে যায়। ফের নতুন রূপে বাজারে আসতে চলেছে ঐতিহ্যপ্রাচীন এই ঘড়ি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার ফের ক্ষমতায় আসার পর সরকারি সংস্থার পুনরুদ্ধারে জোর দেয় কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামী সম্প্রতি এইচএমটি ঘড়ি প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্থান মেশিন টুলস লিমিটেডের কর্তাদের সঙ্গে বৈঠক করেন ও কীভাবে এই সংস্থাকে পুনরুদ্ধার করা যায় সেই বিষয়ে পরিকল্পনা গ্রহণের কথা বলেন। পাশাপাশি সংস্থার টার্নওভার ও মুনাফা সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছেন তিনি।

এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে এইচএমটি সংস্থার কর্তাদের বৈঠকের খবর সামনে আসতেই হিন্দুস্থান মেশিন টুলসের শেয়ারের দরে তার প্রভাব পড়বে বলেই ওয়াকিবহাল মহলের মত। মনে করা হচ্ছে, আগামী সপ্তাহে শেয়ার বাজার খুললেই হিন্দুস্থান মেশিনের শেয়ারের দর বাড়বে। উল্লেখ্য, ১৯৬১ সালে এইচএমটি ঘড়ি কোম্পানি কার্যকাল শুরু হয়। যখন এই সংস্থা কাজ শুরু করেন, তখন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। সংস্থার প্রথম ঘড়ি পণ্ডিত জওহরলাল নেহরুর জন্য তৈরি হয়েছিল। এরপর ৭০-৮০ এর দশক পর্যন্ত এই সংস্থার মাথাউঁচু করে ব্যবসা চালিয়েছে।

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

লক্ষাধিক টাকা চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক